shono
Advertisement
West Bengal Assembly Election

প্রাণনাশের হুমকি ও বোমাবাজি! নন্দীগ্রাম থানায় শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার

ভোটের মুখে ফের উত্তপ্ত হটস্পট নন্দীগ্রাম। ফের এলাকায় 'দাদাগিরি'র অভিযোগ উঠল তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে।
Published By: Sayani SenPosted: 12:23 PM Apr 17, 2026Updated: 01:25 PM Apr 17, 2026

ভোটের (West Bengal Assembly Election) মুখে ফের উত্তপ্ত হটস্পট নন্দীগ্রাম। ফের এলাকায় 'দাদাগিরি'র অভিযোগ উঠল তৃণমূল নেতা শেখ সুফিয়ানের (Sheikh Sufiyan) বিরুদ্ধে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদককে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে সুফিয়ানের বিরুদ্ধে। নন্দীগ্রাম থানায় সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে জোর দড়়ি টানাটানি।

Advertisement

ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে নন্দীগ্রামে। ২০২১ সালের নির্বাচনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই ছিল। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে শাসক শিবির তৃণমূল। ছাব্বিশের ভোটে তাই বিজেপির শুভেন্দু অধিকারী বনাম শুভেন্দু অধিকারীর একসময়ের ছায়াসঙ্গী পবিত্র করের লড়াই। সেই নন্দীগ্রাম তপ্ত বোমাবাজির অভিযোগে।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগের অভিযোগ, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা ছিল। সেখান থেকে শেখ সুফিয়ান তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করে বলেই অভিযোগ। আব্বাসের দাবি, তাঁকে হুমকিও দেওয়া হয়। নন্দীগ্রাম থানায় তিনি অভিযোগ দায়ের করা হয়। এরপর গত ১৬ এপ্রিল রাতে আব্বাসের দাউদপুরের বাড়ির কাছে বোমাবাজি করা হয়। আইসির নেতৃত্বে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তাজা বোমা উদ্ধার করা হয়।

আব্বাস বেগের দাবি, নিরাপত্তার অভাববোধ করছেন তিনি। সে কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। এদিকে, বোমাবাজি, প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তাঁর দাবি, "আব্বাস বেগ চোর। পঞ্চায়েতের টাকা, মুরগি, ছাগলছানা চুরি করেছে। ওকে নিয়ে আমাকে কথা বলতে হবে? এত অধঃপতন হয়নি আমার যে ওকে নিয়ে কথা বলতে হবে। বিজেপি ভুলে গিয়েছে হেরে যাবে। সে কারণে মিথ্যা মামলা দিতে হচ্ছে।" সুফিয়ানের চ্যালেঞ্জ, "যদি কেউ অভিযোগ করে থাকে, তবে আমার হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক।" আপাতত অভিযোগ, পালটা অভিযোগে নন্দীগ্রামে চলছে জোর চাপানউতোর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement