আগামী বুধবার রাজ্যে দ্বিতীয়দফার নির্বাচন (WB Assembly Election 2026)। তার আগেই একটি কুৎসিত ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। কমিশন সূত্রে খবর, ওই ভিডিওটি মুখ্যমন্ত্রী নিয়ে। তা নজরে আসতেই পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে বলল নির্বাচন কমিশন। এহেন নির্দেশের পরেই তথ্য-প্রযুক্তি আইনে ওই ভিডিও নিয়ে মামলা পুলিশ রুজু করতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দ্বিতীয় দফার ভোট নিয়ে আরও সতর্ক কমিশন। নতুন করে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু তাই নয়, সম্পূর্ণ ভোট প্রক্রিয়া শেষ হলেই ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা খুলতে হবে বলেও জানিয়েছে কমিশন।
বঙ্গ ভোটে এবার 'হাইভোল্টেজ' কেন্দ্র ভবানীপুর। একদিকে প্রার্থী খোঁজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার দুজনের প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চক্রবেড়িয়া। মুখ্যমন্ত্রীর সভাস্থলের কিছুটা দুরেই মাইকে প্রচার করে বিজেপি। ঘটনায় চরম ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য না রেখেই সভাস্থল ছাড়েন তিনি। এহেন ঘটনার পরেই সমাজমাধ্যমে একটি কুরুচিকর ভিডিও ভাইরাল হয় বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই ভিডিও। বিষয়টি কমিশনের নজরে আসতেই পদক্ষেপ করা হল। জানা যাচ্ছে, কমিশনের নির্দেশের পরেই পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরেই সমাজমাধ্যমে একটি কুরুচিকর ভিডিও ভাইরাল হয় বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই ভিডিও। বিষয়টি কমিশনের নজরে আসতেই পদক্ষেপ করা হল।
অন্যদিকে নির্দেশিকায় কমিশন জানিয়েছে, দ্বিতীয়দফার নির্বাচন শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই স্ট্রং রুমে ভিভিপ্যাট জমা দিতে হবে। প্রথমদফায় অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, নির্দিষ্ট সময়ের অনেক পর ভিভিপ্যাট জমা পড়েছে। কিন্তু এবার তা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। শুধু তাই নয়, গোটা ভোট প্রক্রিয়া মেটার পরেই ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রিসাইডিং অফিসারকে বিষয়টি নিশ্চিত করতেও বলা হয়েছে।
