shono
Advertisement
Election Commision

পুলিশের গাড়িতে মনোনয়ন কেন্দ্রে তৃণমূল নেতা! নৈহাটি থানার আইসিকে সাসপেন্ড করল কমিশন

অর্জুন সিংয়ের দাবি, 'নির্বাচন কমিশন খুব চেষ্টা করছে, যাতে বাংলার পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষাভাবে কাজ করে। কিন্তু অভ্যাস অভ্যাসই থাকে। যে গাড়িটি থেকে নৈহাটি পুরসভার চেয়ারম্যান নামছেন, সেটি বারাকপুর পুলিশ কমিশনারেট ব্যবহার করে থাকে।'
Published By: Kousik SinhaPosted: 10:11 AM Apr 07, 2026Updated: 10:11 AM Apr 07, 2026

নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। মনোনয়ন পর্ব চলাকালীন সোমবার নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে তিনি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তাও আবার পুলিশের গাড়িতে। সেই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর বিতর্ক। শুধু তাই নয়, সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে পুলিশকে আক্রমণ শানান বিজেপি নেতা অর্জুন সিং। এমনকী নির্বাচন কমিশনেও এই বিষয়ে অভিযোগ জানান। এরপরেই নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করল কমিশন।

Advertisement

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফলে সোমবার দুপুরেই নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন। যান নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ও। কিন্তু সেখানে নিজের গাড়িতে চেপে নয়, বরং পুলিশের গাড়িতে চেপে বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান তিনি। অভিযোগ ওঠে, ওই গাড়িটি নৈহাটি থানার আইসির মহাবীর বেরার। শুধু তাই নয়, তিনি নিজে গাড়িতে অশোক চট্টোপাধ্যায়কে পৌঁছে দিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। 

 

পুলিশের গাড়ি থেকে অশোকবাবু নামছেন এমন একটি ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল।' তবে ভিডিওটি শেয়ার করে অর্জুন সিংয়ের দাবি, 'নির্বাচন কমিশন খুব চেষ্টা করছে, যাতে বাংলার পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষাভাবে কাজ করে। কিন্তু অভ্যাস অভ্যাসই থাকে। যে গাড়িটি থেকে নৈহাটি পুরসভার চেয়ারম্যান নামছেন, সেটি বারাকপুর পুলিশ কমিশনারেট ব্যবহার করে থাকে।' এরপরেই ওই পোস্টে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতা। এরপর রাতেই নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ডের নির্দেশের দেয় কমিশন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement