shono
Advertisement
Assembly Elections 2026

এসআইআরের পর বঙ্গে প্রথম ভোট, না দিলে কি বাদ যাবে নাম?

নাগরিকত্ব হারানোর ভয়ে যারা বরাবরই ভোটকেন্দ্রবিমুখ তাঁরাও এবার ভোট দেবেন বলে ঠিক করেছেন। ভিনরাজ্য থেকে মোটা টাকা খরচ করে হলেও দলে দলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা।
Published By: Tiyasha SarkarPosted: 12:56 PM Apr 28, 2026Updated: 02:38 PM Apr 28, 2026

এসআইআরের পর প্রথম ভোট (Assembly Elections 2026)। স্বাভাবিকভাবেই সকলের মনে রয়েছে আতঙ্কে। কান পাতলে শোনা যাচ্ছে, এবার ভোট না দিলে নাকি ভোটার লিস্ট থেকে কাটা যাবে নাম। ফলে নাগরিকত্ব হারানোর ভয়ে যারা বরাবরই ভোটকেন্দ্রবিমুখ তাঁরাও এবার ভোট দেবেন বলে ঠিক করেছেন। ভিনরাজ্য থেকে মোটা টাকা খরচ করে হলেও দলে দলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ভোট সকলের গণতান্ত্রিক অধিকার। তা প্রয়োগ করাই কাম্য। কিন্তু, তার নেপথ্যে আতঙ্ক লুকিয়ে থাকা মোটেই কাজের কথা নয়। তাই চলুন আজ জেনে নেওয়া যাক, সত্যিই কি এবার ভোটাধিকার প্রয়োগ না করলে কাটা যাবে নাম?

Advertisement

ভোট দিচ্ছেন না, স্রেফ এই কারণে কারণ নাম বাদ দিতে পারে না নির্বাচন কমিশন। কোনও ভোটারের মৃত্যু হলে অথবা যদি কোনওভাবে নির্বাচন কমিশন কারও নাম যাচাই করতে না পারে, সেক্ষেত্রে বাদ পড়তে পারে নাম। 

তথ্য বলছে, ভোটাধিকার প্রয়োগ যে কারও ব্যক্তিগত সিদ্ধান্ত। ভোট (Assembly Elections 2026) দিচ্ছেন না, স্রেফ এই কারণে কারও নাম বাদ দিতে পারে না নির্বাচন কমিশন। তাহলে নাম বাদ যায় কখন? কোনও ভোটারের মৃত্যু হলে অথবা যদি কোনওভাবে নির্বাচন কমিশন কারও নাম যাচাই করতে না পারে, সেক্ষেত্রে বাদ পড়তে পারে নাম। ফলে এসআইআর হয়েছে, তাই এবার ভোট না দিলে নাম কাটা যাবে বলে যারা আতঙ্কিত, তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন, ভোট না দিলেও বাদ পড়বে না নাম। 

উল্লেখ্য, চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন হচ্ছে ২ দফায়। ইতিমধ্যেই প্রথম দফায় ১৫২ আসনে ভোট হয়ে গিয়েছে। এবছর রেকর্ড পরিমাণে ভোট পড়েছে প্রথম দফায়। আগামিকাল দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট। তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন ভবানীপুরও। এই দফায় ভোট হবে মোট ৭ টি জেলায়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement