shono
Advertisement
West Bengal Assembly Election

বুধবারের মধ্যেই বিজেপির বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত, টিকিটের আশ্বাস হিরণকেও

সোমবার সন্ধ্যায় রাজ্যের বাকি ১৫০ টি আসনের প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে সেই বৈঠক হয়।
Published By: Kousik SinhaPosted: 09:14 AM Mar 17, 2026Updated: 09:24 AM Mar 17, 2026

প্রথম দফার প্রার্থী তালিকায় নাম বাদ গেলেও বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকাতে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম থাকা সম্ভাবনা প্রবল। বিজেপি সূত্রের খবর, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ইচ্ছাতেই তাঁকে খড়গপুর আসন থেকে দল যে প্রার্থী করতে চলেছে, সেকথা হিরণকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবং হিরণ তাতে কোনও রকম আপত্তিও করেননি। দলের পক্ষ থেকে তখনই তাঁর জন্য যে অন্য আসনের কথা ভাবা হচ্ছে সেই আশ্বাসও দেওয়া হয়।

Advertisement

হিরণকে যে অন্য আসন দেওয়া হবে সোমবার সেই ইঙ্গিত দিয়েছেন বিজেপির এক কেন্দ্রীয় নেতাও। সোমবার বিকেলে সংসদে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় হিরণের নাম নেই সেই সংক্রান্ত প্রশ্ন করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা স্পষ্ট জানান, হিরণকে বাদ দেওয়া হয়নি। হিরণের জন্য যে অন্য আসনের কথা ভাবা হচ্ছে সেকথাও জানান তিনি। বিজেপি সূত্রের খবর, এদিন সকালে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগেই বাংলার দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা হিরণকে ফোন করে টিকিট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবং খড়গপুর কেন্দ্র থেকে তাঁর নাম না থাকা নিয়ে তিনি যাতে কোনও রকম প্রতিক্রিয়া না দেন সেই পরামর্শও দিয়েছেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। সেইমতই সংবাদমাধ্যমের তরফ থেকে এদিন হিরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর নাগাল পাওয়া যায়নি।

বিজেপি সূত্রের খবর, এদিন সকালে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের আগেই বাংলার দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা হিরণকে ফোন করে টিকিট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবং খড়গপুর কেন্দ্র থেকে তাঁর নাম না থাকা নিয়ে তিনি যাতে কোনও রকম প্রতিক্রিয়া না দেন সেই পরামর্শও দিয়েছেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

এদিকে, সোমবার সন্ধ্যায় রাজ্যের বাকি ১৫০ টি আসনের প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে সেই বৈঠক হয়। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারদের সঙ্গে বাংলার দায়িত্বপ্রাপ্ত সুনীল বনশল, বিপ্লব দেবরা দীর্ঘ বৈঠক করেছেন। সূত্রের খবর, এই বৈঠক পর্ব চলবে আজ মঙ্গলবারও। যদিও সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। তবে, বুধবারের মধ্যেই বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে যাবে তা নিশ্চিত বলেই এক কেন্দ্রীয় নেতা দাবি করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement