shono
Advertisement
Mamata Banerjee

'যান যমুনায় ডুব দিয়ে আসুন', দূষণের কথা মনে করিয়ে মোদির নৌকাবিহার নিয়ে খোঁচা মমতার

বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গাবিহার করেন নরেন্দ্র মোদি। সে ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি।
Published By: Sayani SenPosted: 05:00 PM Apr 24, 2026Updated: 06:06 PM Apr 24, 2026

বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গাবিহার করেন নরেন্দ্র মোদি (PM Modi)। সে ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। হাওড়া সভা থেকে গঙ্গাবিহার প্রসঙ্গে মোদিকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি।

Advertisement

মমতার তোপ, "বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। দিল্লির যমুনা পুরো দূষিত। আপনি যমুনা সামলাতে পারেন না, আর বাংলায় এসে গঙ্গাবিহার করছেন!"

মমতার তোপ, "বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের মধ্যে রাজনীতি। ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন। আপনাকে স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গাবিহার করতে করতে। আমি গঙ্গাসাগরেও যাই।" দিল্লির যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে ধরে তৃণমূলনেত্রী বলেন, "আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। দিল্লির যমুনা পুরো দূষিত। আপনি যমুনা সামলাতে পারেন না, আর বাংলায় এসে গঙ্গাবিহার করছেন!"

দিল্লি দূষণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। নভেম্বর মাস পড়তে না পড়তেই দূষণের সমস্যায় জেরবার হন রাজধানীবাসী। যমুনা দূষণ নিয়েও অভিযোগ ওঠে। দূষণ এতই ভয়াবহ রূপ নেয় যে একসময় ফেনায় ভরে যায় নদী। দিল্লি বিধানসভা নির্বাচনেও বারবার যমুনা দূষণ বড় ইস্যু হয়ে ওঠে। মোদির গঙ্গাবিহার নিয়ে খোঁচা দিতে গিয়েও সেই যমুনা দূষণকেই হাতিয়ার করলেন মমতা (Mamata Banerjee)। এদিকে, মোদির নিজের কেন্দ্র বারাণসীর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনে চলতি বাজেটেই করিডর তৈরির ঘোষণা হয়েছে। সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি নিজেই। তারপরই বঙ্গ ভোটের মাঝে মোদির গঙ্গাভ্রমণ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement