shono
Advertisement
Mamata Banerjee

ভবানীপুরেই প্রচারে বাধা! রিটার্নিং অফিসারকে চ্যালেঞ্জ ছুড়ে স্থানীয়দের সঙ্গে চা চক্রে মমতা

নিজের কেন্দ্রেই সভা করতে বাধা পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! রিটার্নিং অফিসার ভবানীপুরে সভা করতে দিচ্ছে না বলে অভিযোগ স্বয়ং মমতার। রিটার্নিং অফিসারকে চ্যালেঞ্জ জানিয়ে ভবানীপুরের রাস্তায় চায়ের আড্ডা দিলেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলে মঙ্গলবারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Published By: Suhrid DasPosted: 08:05 PM Apr 21, 2026Updated: 08:20 PM Apr 21, 2026

নিজের কেন্দ্রেই সভা করতে বাধা পাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ! রিটার্নিং অফিসার ভবানীপুরে সভা করতে দিচ্ছে না বলে অভিযোগ স্বয়ং মমতার। রিটার্নিং অফিসারকে চ্যালেঞ্জ জানিয়ে ভবানীপুরের রাস্তায় চায়ের আড্ডা দিলেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলে মঙ্গলবারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন বিকেলে কলিন স্ট্রিটে গিয়েছিলেন তিনি। সেখানেই চায়ে পে আড্ডা দিলেন।

Advertisement

আগামী ২৯ তারিখ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। কলকাতার ভবানীপুর কেন্দ্রে ওই দিনই ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবারও ওই কেন্দ্রের প্রার্থী। এবার তাঁকেই নিজের কেন্দ্রে প্রচারে আটকানো হচ্ছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার জগদ্দলের সভা থেকে এদিন তৃণমূল নেত্রী সরাসরি অভিযোগ করলেন। শুধু তাই নয়, ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন তিনি। কলিন স্ট্রিটে তাঁকে সভা করার অনুমতি দেওয়া হয়নি! এদিন সেই অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিমো। 

মমতা বলেন, "তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে? আমি মিটিং করব না। কিন্তু আমি তো চা খেতে যেতে পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ কর তো? সাহস থাকলে দেখব। আমার মিটিং করার দরকার নেই। আমি একটা জায়গায় গিয়ে রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসবে।"

শুধু তাই নয়, মঞ্চ থেকে রিটার্নিং অফিসারকে আক্রমণ করে বলেন, "আমি আমার বিধানসভা কেন্দ্রে কলিন স্ট্রিতে যাব। যদি অন্য কোনও পার্টির মিটিং থাকত, আমি চাইতাম অনুমতি, আমাকে দিচ্ছ না। আমি কিছু বলতাম না। কোনও পার্টির মিটিং নেই। এত বড় সাহস, ওই গদ্দার একজনকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করে পাঠিয়েছিল, সে বলছে পারমিশন দেব না। আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে, নাকি রাষ্ট্রপতি করে?" শুধু তাই নয়, সভা করতে অনুমতি না দিলেও চা খেতে যেতে কেউ আটকাতে পারবে না। সেই কথাও নেত্রী মঞ্চ থেকে বলেন। এরপরই বিকেলে কলকাতায় ফিরে কলিন স্ট্রিটে উপস্থিত হন তৃণমূল নেত্রী।

এদিন সভামঞ্চ থেকে মমতা বলেন, "তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে? আমি মিটিং করব না। কিন্তু আমি তো চা খেতে যেতে পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ কর তো? সাহস থাকলে দেখব। আমার মিটিং করার দরকার নেই। আমি একটা জায়গায় গিয়ে রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসবে।" সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই বাড়ির দিকে যাওয়ার পথে কলিন স্ট্রিটে মোড়ে দাঁড়িয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেখানে গাড়ি থেকে নেমে মোড়ে চায়ের দোকানে থাকা লোকজনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন। জনসংযোগ করেন তিনি। রাস্তাতেই চেয়ার নিয়ে স্থানীয়দের সঙ্গে বসে চা খান। মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ প্রক্রিয়া তৃণমূল সুপ্রিমো করতে শুরু করেছেন। গতকাল, সোমবারও তিনি আবাসনে গিয়ে প্রচার সেরেছিলেন। এদিন কলিন স্ট্রিটে মিনিট পাঁচেক ছিলেন মমতা। আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা সাতটায় কলিন স্ট্রিটের মোড়ে মমতার পথসভা রয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement