shono
Advertisement
West Bengal Assembly Election

'আমি সুপ্রিম কোর্টে গিয়েছি বলেই...', মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ফুঁসে উঠলেন মমতা

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 01:39 PM Mar 24, 2026Updated: 03:44 PM Mar 24, 2026

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, কেন মাঝরাতে তালিকা প্রকাশ? এর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করলেন তিনি। বললেন, "তাও যে ক'জনের নাম উঠেছে তা আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই।"

Advertisement

রাজ্যে এসআইআর (West Bengal SIR) ঘোষণার পর থেকেই কেন ভোটের (West Bengal Assembly Election) ঠিক আগে এই প্রক্রিয়া শুরু করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। এসআইআরের (West Bengal SIR) নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে তিনি বলেছিলেন, অন্যায়ভাবে কারও নাম গেলে তিনি বৃহত্তর আন্দোলেন শামিল হবেন। একাধিকবার চিঠি লিখেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ছুটে গিয়েছিলেন দিল্লিতেও। মামলা করেছেন সুপ্রিম কোর্টেও। তারপর পেরিয়েছে বেশ কিছুদিন। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে বিচারাধীনের তালিকায় ছিল ৬০ লক্ষের নাম। পূর্ব ঘোষণা মতো সোমবার গভীর রাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তালিকার বিস্তারিত না জানা গেলেও শোনা যাচ্ছে, ২৮ লক্ষ বিচারাধীনের নামের নিষ্পত্তি হয়েছে।

উত্তরবঙ্গ সফর শুরু করার আগে মাঝরাতে অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন গভীর রাতে তালিকা প্রকাশ করা হল, এখনও কেন তা নির্দিষ্ট জায়গায় টাঙানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রের অঙ্গুলিহেলনেই সবটা করছে কমিশন।

মঙ্গলবার উত্তরবঙ্গ সফর শুরু করার আগে গোটা ঘটনা নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন গভীর রাতে তালিকা প্রকাশ করা হল, এখনও কেন তা নির্দিষ্ট জায়গায় টাঙানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রের অঙ্গুলিহেলনেই সবটা করছে কমিশন। পাশাপাশি দাবি করলেন, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলেই তাও কিছু নাম উঠেছে। অন্যথায় আরও বেশি সংখ্যক ভোটারকে হেনস্তা করা হত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement