৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। র্যালি করে মনোনয়নপত্র জমা দিতে যাবেন তিনি। আজ, বুধবার বীরভূমের নানুরে সভা করছেন তিনি। তার মাঝেই তৃণমূলনেত্রীর ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত কর্মসূচির তালিকা সামনে আনল তৃণমূল।
১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত তাঁর কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়েছে। এই ৮ দিন বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াজুড়ে প্রচার করবেন মমতা।
এবার বঙ্গে দু'দফায় বিধানসভা নির্বাচন। ২৩ ও ২৯ এপ্রিল। নির্বাচনী প্রচারের সূচি সেভাবেই সাজিয়েছেন তৃণমূল সুপ্রিমো। হাতে সময় কম থাকলেও রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তে ছুটছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত তাঁর কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়েছে। এই ৮ দিন বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াজুড়ে প্রচার করবেন মমতা। তারপর ৮ এপ্রিল কলকাতায় র্যালি করে মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বুধবার বীরভূমে সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা। সেখান থেকে মুর্শিদাবাদে বড়ঞা, নবগ্রামে বিধানসভার প্রার্থীদের নিয়ে জনসভা করবেন। ২ এপ্রিল মুর্শিদাবাদের সাগরদিঘি, সুতিতে সভা রয়েছে। তারপর যাবেন মালদহের বৈষ্ণবনগরে। ৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা রয়েছে তাঁর। সেই দিনই তিনি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভা করবেন। তারপর মালদহের হবিবপুরে তৃতীয় সভা করবেন মমতা।
৪ এপ্রিল শনিবার মালদহের মানিকচকে সভা করবেন। তারপর রতুয়া ও মালতিপুরের প্রার্থীদের সমর্থনে সভা রয়েছে তাঁর। সেই দিনই মালদহের গাজোলে সভা করবেন। ৫ তারিখ ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভার প্রার্থীদের সমর্থনে সভা রয়েছে মমতার। সেই দিনই বীরভূমের মুরারই ও মুর্শিদাবাদেও জনসভা করবেন তিনি। ৬ এপ্রিল নদিয়ার কৃষ্ণনগর ও তারপর পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে যাবেন। ৭ এপ্রিল রানাঘাট, বনগাঁ, বারাসতের গুমাবাজার জনসভা রয়েছে মমতার। এরপর ৮ এপ্রিল র্যালি করে মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
