shono
Advertisement
Mamata Banerjee

দুর্যোগের জেরে নবগ্রামে নামতে পারল না মমতার কপ্টার, ফিরল বড়ঞায়

ফের দুর্যোগের কবলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার।
Published By: Kousik SinhaPosted: 02:47 PM Apr 01, 2026Updated: 04:00 PM Apr 01, 2026

ফের দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মুর্শিদাবাদের বড়ঞা থেকে নবগ্রামের সভায় যাওয়ার পথে মাঝ আকাশে প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে তৃণমূলনেত্রীর কপ্টার। এই পরিস্থিতিতে নবগ্রামের সভাস্থলে আর অবতরণ করতে পারেনি। এরপরেই কপ্টারটিকে ঝুঁকি না নিয়ে ফের মুর্শিদাবাদের বড়ঞাতে ফিরিয়ে আনেন চালক। সেখানে সফলভাবেই মুখ্যমন্ত্রীর কপ্টার অবরতণ করেছে। যা জানা যাচ্ছে, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এহেন পরিস্থিতির জেরে নির্ধারিত সময়ের কিছুটা পরে নবগ্রামের সভা শুরু হবে বলে জানা যাচ্ছে। 

Advertisement

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো আজ বুধবার মুর্শিদাবাদের বড়ঞা প্রচার ছিল তাঁর। জানা যাচ্ছে, সভা শেষ করে দুপুর ২ টোর কিছু পরে বড়ঞা থেকে নবগ্রামের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বড়ঞা থেকে নবগ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। ফলে এই দূরত্ব পাড়ি দিতে কপ্টারেই রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বড়ঞার আবহাওয়া ভালো ছিল। মাঝপথেই ঝড়বৃষ্টি শুরু হয়। এই অবস্থায় কপ্টারের চালক আর কোনও ঝুঁকি নেননি। সঙ্গে সঙ্গে বড়ঞাতেই কপ্টার নিয়ে যান চালক।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে অন্ডাল থেকে কলকাতায় ফেরার পথে দুর্যোগের কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই ঝড়বৃষ্টি শুরু হয়। বিমানবন্দরের আকাশসীমায় ঢুকে বিমানটি এটিসির কাছ থেকে অবতরণের অনুমতি চায়। যদিও তা মেলেনি। বরং পাইলটকে হোল্ড করতে অর্থাৎ আকাশে থাকতে বলা হয়। তখন আকাশে একই অবস্থায় ছিল আরও তিনটি বিমান। ঝড়, শিলাবৃষ্টিতে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে তা বিমান ওঠানামার জন্য নিরাপদ ছিল না। এই অবস্থায় প্রায় দেড় ঘণ্টা ধরে আকাশে চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান। যদিও শেষমেশ নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবরতণ করে বিমান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement