shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

আকাশপথে 'বিভ্রাটে'র জেরে বাতিল মুখ্যমন্ত্রীর বিমান সফর, আজ সড়ক পথেই অন্ডাল যাবেন মমতা

শুক্রবার বিকেলে সড়ক পথে অন্ডাল যাবেন তিনি। তবে আজ কোনও কর্মসূচি নেই। আগামিকাল জনসভা করবেন মমতা।
Published By: Tiyasha SarkarPosted: 11:18 AM Mar 27, 2026Updated: 12:39 PM Mar 27, 2026

দুর্যোগের কারণে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে আকাশপথে কলকাতা ফেরার সময় বিপাকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবারও চলবে দুর্যোগ। সেই কারণে বাতিল হল মুখ্যমন্ত্রীর বিমান সফর। পরিবর্তে শুক্রবার বিকেলে সড়ক পথে অন্ডাল যাবেন তিনি। তবে আজ কোনও কর্মসূচি নেই। আগামিকাল জনসভা করবেন মমতা।

Advertisement

বৃহস্পতিবার বিকেলেই ঝড়-বৃষ্টি শুরু হয় রাজ্যের একাধিক জেলায়। তার মাঝেই দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই কলকাতায়ও ঝড়বৃষ্টি শুরু হয় বলেই খবর। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর চত্বর। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।

আজ, শুক্রবার বিকেলে আকাশপথে অন্ডাল যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু জানা যাচ্ছে, দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয়েছে সেই বিমান সফর। বিকেলে সড়ক পথে অন্ডালে রওনা হবেন মুখ্যমন্ত্রী। রাতে সম্ভবত দুর্গাপুরে থাকবেন তিনি। শনিবার রানিগঞ্জে জনসভা করবেন তিনি। উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলে রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী। প্রবল ঝড়ের পাশাপাশি সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। আবহাওয়াবিদদের পরামর্শ, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরনোই ভালো। একান্ত প্রয়োজন হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement