shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

দুর্যোগের মেঘ কাটতেই সিদ্ধান্ত বদল! বিমানেই অন্ডাল যাচ্ছেন মমতা, রাত্রিবাস দুর্গাপুরে

দুর্যোগের আশঙ্কায় সড়ক পথে অন্ডাল যাবেন বলে ঠিক করেছিলেন তৃণমূল সুপ্রিমো।
Published By: Tiyasha SarkarPosted: 01:22 PM Mar 27, 2026Updated: 02:15 PM Mar 27, 2026

কেটেছে দুর্যোগের মেঘ। তাই সিদ্ধান্ত বদল। সড়ক পথ নয়, পূর্বসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে বিশেষ বিমানে অন্ডাল উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে সম্ভবত থাকবেন দুর্গাপুরে।

Advertisement

দুর্যোগের কারণে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে আকাশপথে কলকাতা ফেরার সময় বিপাকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই কলকাতায়ও ঝড়বৃষ্টি শুরু হয় বলেই খবর। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর চত্বর। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।

শুক্রবারও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। সেই কারণেই আকাশপথের পরিবর্তে সড়কপথে অন্ডাল যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু আবহাওয়ার উন্নতি হতেই সিদ্ধান্ত বদল। জানা যাচ্ছে, বিমানেই অন্ডাল যাবেন তিনি। রাতে সম্ভবত দুর্গাপুরে থাকবেন তিনি। শনিবার রানিগঞ্জে জনসভা করবেন তিনি। উল্লেখ্য, হাওয়া অফিস আগে জানিয়েছিল, আজ বিকেলে রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী। প্রবল ঝড়ের পাশাপাশি সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। আবহাওয়াবিদদের পরামর্শ, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরনোই ভালো। একান্ত প্রয়োজন হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement