shono
Advertisement
West Bengal Assembly Election

শনিবারের মেগা লড়াই! ভোটপ্রচারে মোদি, মমতা, শাহ, অভিষেক, ১১ সভায় ভোটের ডঙ্কা

ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে নির্ণায়ক ভূমিকা নিতে চলছে মহিলা ভোট। দিনের আলোর মতো তা পরিষ্কার। সেই অস্ত্রেই শান দিচ্ছে সব রাজনৈতিক দল।
Published By: Subhankar PatraPosted: 10:23 AM Apr 11, 2026Updated: 10:30 AM Apr 11, 2026

রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল। হাতে আর মাত্র ১২ দিন। বঙ্গ রাজনীতির হাওয়া উত্তপ্ত। ক্রমশ সেই পারদ চড়ছে। কর্মীদের চাঙ্গা করতে ও দলীয় প্রার্থীদের সমর্থনে আজ, শনিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের তিন জায়গায় সভা করবেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রচার করছেন। এদিন তাঁর চারটি সভা রয়েছে। সাঁইথিয়ায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। মেমারিতে রয়েছে রোড শোও। পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বাঁকুড়ার ছাতনাতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে মেগা শনিবার রাজনৈতিক বাক-যুদ্ধ দেখতে চলছেন রাজ্যবাসী।

Advertisement

ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে নির্ণায়ক ভূমিকা নিতে চলছে মহিলা ভোট। দিনের আলোর মতো তা পরিষ্কার। সেই অস্ত্রেই শান দিচ্ছে সব রাজনৈতিক দল। সেই ভোট যেন বিজেপির দিকেই থাকে সংকল্পপত্র প্রকাশের সেই লক্ষ্যেই শনিবার পূর্ব বর্ধমানের কালনায় প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী মোদি। তারপর জঙ্গিপুর ও বালুরঘাটের কুশমণ্ডিতে তাঁর জনসভা রয়েছে।

এদিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে কেশিয়াড়ি, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম শহর, ও বড়জোড়ায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চারটি সভায় মূল লক্ষ্য হবেন মোদি -শাহ তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের উন্নয়ন ও আগামিদিনের পরিকল্পনা তুলে ধরবেন তৃণমূলনেত্রী।

রাজ্যে ঘাঁটি গেড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে তিনি সভা করবেন পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বাঁকুড়ার ছাতনাতে। সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সাঁইথিয়ায় রয়েছে সভা। মেমারিতে করবেন রোড শো। ভোটের বাংলায় শনিবার চর্তুরমুখী বাকযুদ্ধ দেখতে চলেছেন বঙ্গবাসী। কেউ এক ইঞ্চি জমি ছাড়বেন না তা বলাই বাহুল্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement