shono
Advertisement

Breaking News

Bengal Election 2026

জেলাশাসক-এসপিদের হিংসাপ্রবণ এলাকাগুলি পরির্দশনের নির্দেশ নবান্নর, দ্রুত রিপোর্ট তলব

আগামী ২-৩ দিনের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল নবান্ন। ১৬ তারিখ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 11:46 PM Apr 14, 2026Updated: 12:23 AM Apr 15, 2026

সুষ্ঠু নির্বাচন (Bengal Election 2026) করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এবার জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের আরও একগুচ্ছ নির্দেশিকা দিল নবান্ন। হিংসাপ্রবণ এলাকাগুলি এলাকাগুলি পরিদর্শন করে আগামী ২-৩ দিনের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল নবান্ন। ১৬ তারিখ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল, স্যাটেলাইট, ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা তৈরি করার কথা বলা হয়েছে।

Advertisement

মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১ সালের বিধানসভা, ২০২৩ সালের পঞ্চায়েত, বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটের আগে বা পরে, কিংবা ভোটের দিন হিংসা বা ঝামেলা হয়েছে এমন এলাকা বা বুথ পরিদর্শন করতে হবে জেলাশাসক, পুলিশ কমিশনার ও এসপিদের। ডিএমদের পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে এলাকাগুলি পরির্দশন করতে হবে। ১৬ তারিখ বৃহস্পতিবার রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঠিক করতেও নির্দেশিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জেলাশাসকদের এই নির্দেশের পাশাপাশি ভোটকর্মীদের একাধিক নির্দেশিকা দিয়েছে কমিশন। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভোটকর্মীদের সর্বদা নিরপেক্ষ থাকতে হবে। কোনও রাজনৈতিক প্রভাব বা সাহায্য গ্রহণ করা যাবে না। কোনও রকম উপহার বা সুবিধা নেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভোট শুরুর আগে মক পোল বাধ্যতামূলক করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে নিতে হবে। ভোট চলাকালীন কোনও অনিয়ম বা সমস্যা দেখা দিলে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ইসিআইনেট অ্যাপের মাধ্যমে তা জানাতে হবে বলেও জানিয়েছে সিইও দপ্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement