shono
Advertisement
WB Assembly Election 2026

ভোটগণনা কেন্দ্রে যাওয়ার পথে অঘটন, মৃত্যু আইএসএফ কর্মীর

দুর্ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরা বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি।
Published By: Sayani SenPosted: 08:31 AM May 04, 2026Updated: 09:05 AM May 04, 2026

রাজ্যের ৭৭টি কেন্দ্রে চলছে ভোটগণনা। ইতিমধ্যে কেন্দ্রের আশেপাশে ভিড় জমিয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা। ভোটগণনার শুরুতেই অঘটন। গণনাকেন্দ্রে যাওয়ার পথেই মৃত্যু এক আইএসএফ কর্মীর। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরা বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি।

Advertisement

ভাঙড় বিধানসভার ভোটগণনা কেন্দ্র যাদবপুরে। সোমবার সকালে ভাঙড়ের বেশ কয়েকজন আইএসএফ কর্মী ম্যাটাডোরে চড়ে ভোটগণনা কেন্দ্রে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোর উলটে যায়। ভিতরে থাকা এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়। জখম হয়েছেন আরও অনেকে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা বর্তমানে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সকলের অবস্থা স্থিতিশীল বলেই খবর। দলীয় কর্মীর প্রাণহানিতে হতাশ আইএসএফ।

এদিকে, এর আগে রবিবার রাতে বাসন্তী থানার কালীডাঙা এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন। মৃতেরা হলেন নূর আলম লস্কর, সাবির আলি নেয়ে, কবির আলি নেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই তিনজন যুবক একটি বাইকে ছিলেন। দুরন্ত গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় ঘটে অঘটন। রাজু খান নামে এক পথচারীকে ধাক্কা দেয় বাইকটি। পরে পাকা দেওয়ালে ধাক্কা মারে বাইক। স্থানীয় লোকজন গুরুতর জখম হন। চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই তিন যুবককে মৃত বলে জানান। নিহত তিন যুবক বাসন্তী থানার দত্তরচক গ্রামে। সোমবার পুলিশ দেহ তিনটি ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement