shono
Advertisement
West Bengal Assembly Election Result 2026

'খুন' হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনা, বহরমপুরে মাথা মুড়িয়ে তর্পণ হবু বিজেপি বিধায়কের

বাংলায় বড় জয় পেয়েছে বিজেপি। ২০৭টি আসনে জয় পেয়ে বাংলায় সরকার গড়বে গেরুয়া শিবির। দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়ছে। সেই আবহে মাথা মুড়িয়ে, গঙ্গায় তর্পণ করলেন বহরমপুরের বিজেপির জয়ী প্রার্থী সুব্রত মৈত্র।
Published By: Suhrid DasPosted: 03:17 PM May 05, 2026Updated: 07:08 PM May 05, 2026

বাংলায় বড় জয় পেয়েছে বিজেপি। ২০৭টি আসনে জয় পেয়ে বাংলায় সরকার গড়বে গেরুয়া শিবির। দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়ছে। সেই আবহে মাথা মুড়িয়ে, গঙ্গায় তর্পণ করলেন বহরমপুরের বিজেপির জয়ী প্রার্থী সুব্রত মৈত্র। রাজনৈতিক হামলায় যেসব বিজেপি কর্মী-সমর্থকরা 'খুন' হয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনার জন্য তিনি মাথা ন্যাড়া করে গঙ্গায় তর্পণ করলেন। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

উত্তরবঙ্গে বিজেপি ঝড় দেখা গিয়েছে এবার। বাংলার ন'টি জেলায় তৃণমূল এবার একটিও আসন পায়নি। বহরমপুরে বিজেপির প্রার্থী ছিলেন সুব্রত মৈত্র। ওই কেন্দ্রে তৃণমূল, কংগ্রেস প্রার্থী লড়াইন করেছেন। বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন খোদ অধীর চৌধুরী। গতকাল ফল বেরলে দেখা যায়, কংগ্রেস, তৃণমূলকে হারিয়ে ওই কেন্দ্রে জয়ের হাসি হাসলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র।

গঙ্গার ঘাটে চলছে ক্ষৌরকর্ম। নিজস্ব চিত্র

আজ, মঙ্গলবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে বহরমপুরের কলেজঘাটে পৌঁছে গিয়েছিলেন সদ্য জয়ী বিজেপি বিধায়ক। তিনি গঙ্গার ঘাটেই ক্ষৌরকর্ম করান। ঘাটেই তর্পণ করা হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ীর ছবি নিয়ে আসা হয়েছিল। ঘাটেই দুই ছবিতে মাল্যদান করা হয়। তিনি জানান, হিংসায় মৃত বিজেপি কর্মী-সমর্থকদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলায় রাজনৈতিক হিংসায় বিহু বিজেপি কর্মী-সমর্থক খুন হয়েছিলেন বলে অভিযোগ। শামশেরগঞ্জ হিংসাতেও প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনায় এই পদক্ষেপ বলে জানিয়েছেন সুব্রত। গতবছর কাশ্মীরের পহেলগাঁও হামলায় ২৬জন নিরীহ মানুষ খুন হয়েছিলেন জঙ্গি হামলায়। তাঁদের স্মৃতিতে সম্মান জানাতেও এই তর্পণ করা হয়।

এদিন ঘাটে এই কার্যক্রমের সময় হরিনাম সংকীর্তনও চলে। এরপর জয়ী প্রার্থীকে ঘিরে গেরুয়া আবির খেলেন বিজেপির কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল জয়ের পর বক্তব্য রেখেছিলেন। হিংসামুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement