shono
Advertisement
Dilip Ghosh

বিজেপির মন্ত্রিসভায় পাচ্ছেন বড় দায়িত্ব? মুখ খুললেন দিলীপ

নবনির্বাচিত বিজেপি বিধায়করা শপথ নেবেন আগামী ৯ মে। কে হবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে তুঙ্গে জল্পনা। বিজেপির মন্ত্রিসভাতেই বা কারা জায়গা পাবেন, এখনও স্থির হয়নি। 'দাবাং' নেতা দিলীপ ঘোষও কি মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেতে চলেছেন, স্বাভাবিকভাবে তা নিয়ে চলছে কাটাছেঁড়া।
Published By: Sayani SenPosted: 02:55 PM May 05, 2026Updated: 03:56 PM May 05, 2026

নবনির্বাচিত বিজেপি বিধায়করা শপথ নেবেন আগামী ৯ মে। কে হবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে তুঙ্গে জল্পনা। বিজেপির মন্ত্রিসভাতেই বা কারা জায়গা পাবেন, এখনও স্থির হয়নি। 'দাবাং' নেতা দিলীপ ঘোষও (Dilip Ghosh) কি মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেতে চলেছেন, স্বাভাবিকভাবে তা নিয়ে চলছে কাটাছেঁড়া। এই ইস্যুতে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ।

Advertisement

দিলীপ বলেন, "দল আমায় টিকিট দিয়েছিল। আমি লড়েছি। বিধায়ক হয়েছি। এবার দল যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব মাথা পেতে নেব।"

খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ বলেন, "দল আমায় টিকিট দিয়েছিল। আমি লড়েছি। বিধায়ক হয়েছি। এবার দল যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব মাথা পেতে নেব।" তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দেয়। তৃণমূলের এত অত্যাচার সহ্য করেও ১৫ বছর সুযোগ দিয়েছিল। কিন্তু এবার আর সুযোগ দেয়নি মানুষ। তাই মাথাও ভেসেছে। দেহও ভেসেছে। বাম বিদায় নেওয়ার সময় বুদ্ধবাবু-সহ সকলে হেরেছিল।"  

বলে রাখা ভালো, প্রথমবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) জিতেছিলেন খড়্গপুর সদর থেকে। দশ বছর পর ফের একই কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ৩০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে হারিয়েছেন তিনি। 'লড়াকু' নেতা বারবারই বলেছেন, দল যা দায়িত্ব দেবে তা-ই পালন করবেন। ঠিক যেমন এর আগে চব্বিশের লোকসভা নির্বাচনে অন্য কেন্দ্র থেকে লড়েছেন তিনি। পরাজয় যেন প্রত্যাশিতই ছিল। তারপর দলে কার্যত 'কোণঠাসা' হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে কোনও পরিস্থিতিতেই মনোবল হারাননি। কেননা তিনি চিরকালের ‘লড়াকু’। এদিকে আবার শোনা যায়, দিলীপ ‘ঘনিষ্ঠ’ শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর দলের অভ্যন্তরীণ সমীকরণ বদলে যায়। ফের দলের সঙ্গে দূরত্ব ঘোচে। অনেকেই বলেন, তারপর থেকে নাকি দলে তাঁর গুরুত্ব বাড়ে। নিজের পছন্দের খড়্গপুর সদর থেকে লড়ার সুযোগও পান। জিতে নিজের যোগ্য়তার আরও একবার প্রমাণ দেন। এবার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান কিনা, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement