shono
Advertisement

Breaking News

West Bengal Assembly Election 2026

বাংলায় ক'দফায় কবে, কোথায় ভোট? একনজরে দেখে নিন ছাব্বিশের নির্ঘণ্ট

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
Published By: Sayani SenPosted: 04:26 PM Mar 15, 2026Updated: 05:35 PM Mar 15, 2026

ছাব্বিশের বিধানসভা নির্বাচন কবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। অবশেষে রবিবার বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। বাংলায় এবার দু'দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত। একনজরে দেখে নিন আপনার বিধানসভায় কবে ভোট।

Advertisement

১ম দফায় ভোট:  ২৩ এপ্রিল
২য় দফায় ভোট: ২৯ এপ্রিল
ভোট গণনা: ৪ মে

১ম দফায় মনোনয়ন জমা: ৬ এপ্রিল, ২০২৬
১ম দফায় মনোনয়ন স্ক্রুটিনি: ৭ এপ্রিল, ২০২৬
১ম দফায় মনোনয়ন প্রত্যাহারের দিন: ৯ এপ্রিল, ২০২৬

২য় দফায় মনোনয়ন জমা: ৯ এপ্রিল, ২০২৬
২য় দফায় মনোনয়ন স্ক্রুটিনি: ১০ এপ্রিল, ২০২৬
২য় দফায় মনোনয়ন প্রত্যাহারের দিন: ১৩ এপ্রিল, ২০২৬

প্রথম দফায় কোথায় কোথায় ভোট:

কোচবিহার (৯টি আসন)
মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।

আলিপুরদুয়ার (৫টি আসন)
কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।

জলপাইগুড়ি (৭টি আসন)
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

দার্জিলিং ও কালিম্পং (৬টি আসন)
কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

উত্তর দিনাজপুর (৯টি আসন)
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

দক্ষিণ দিনাজপুর (৬টি আসন)
কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।

মালদহ (১২টি আসন)
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।

মুর্শিদাবাদ (২২টি আসন)
ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।

পূর্ব মেদিনীপুর (১৬টি আসন)
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা।

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম (১৯টি আসন)
দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর, বিনপুর।

পুরুলিয়া (৯টি আসন)
বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।

বাঁকুড়া (১২টি আসন)
শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।

পশ্চিম বর্ধমান (৯টি আসন)
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনি।

বীরভূম (১১টি আসন)
দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই।

দ্বিতীয় দফায় কোথায় কোথায় ভোট:

নদিয়া (১৭টি আসন)
করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।

উত্তর ২৪ পরগনা (৩৩টি আসন)
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।

দক্ষিণ ২৪ পরগনা (৩১টি আসন)
গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।

কলকাতা (১১টি আসন)
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।

হাওড়া (১৬টি আসন)
বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুড়।

হুগলি (১৮টি আসন)
উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

পূর্ব বর্ধমান (১৬টি আসন)
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement