shono
Advertisement

Breaking News

Ugly contest Jinny Lu

সারাক্ষণ বেরিয়ে জিভ, ঠিকরে বেরচ্ছে চোখ! সবচেয়ে 'কুৎসিত' কুকুরের তকমা পেয়ে ৫ লক্ষ জিতল লু

রাতারাতি ভাগ্য বদলে গেল চারপেয়ে লু-এর।
Published By: Tiyasha SarkarPosted: 08:00 PM Aug 22, 2026Updated: 08:00 PM Aug 22, 2026

সৌন্দর্যের প্রতিযোগিতার সঙ্গে তো সকলেই পরিচিত। শুধু দেশ না বিশ্বব্যাপী এই ধরণের প্রতিযোগিতার আয়োজনও করা হয়। তাতে জিতলে রাতারাতি বদলে যায় ভাগ্য। কিন্তু প্রতিযোগিতা যদি হয় কুৎসিতের? শুনে অবাক হচ্ছেন? ক্যালিফর্নিয়ায় আয়োজিত হয়েছিল এমনই এক প্রতিযোগিতা। তবে তা না-মানুষদের নিয়ে। কুকুরদের এই কনটেস্টে জিতে রাতারাতি ভাগ্য বদলে গেল চারপেয়ে লু-এর।

Advertisement

ক্যালিফোর্নিয়ার জিনি লু।

ক্যালিফোর্নিয়ার সান্তা রোসা শহরে সোনোমা কাউন্টি ফেয়ারগ্রাউন্ডস-এ প্রতিবছর মেলার আয়োজন করা হয়। এবছরও অন্যথা হয়নি। সেখানেই অংশ নিয়েছিল পাগ প্রজাতির ৬ বছর বয়সী জিনি লু। দক্ষিণ কোরিয়ার পাহাড়ি এলাকায় হাড়কাঁপানো শীতের মধ্যে বেড়ে ওঠা লু বর্তমানে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ছোট্ট হালকা বাদামি রঙের শরীর। সারাক্ষণ বেরিয়ে থাকে জিভ। লু-এর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। ‘বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর প্রতিযোগিতা’য় সে-ই জিতে নিয়েছে প্রথম স্থান। জানা গিয়েছে, লু-কে ক্যালিফোর্নিয়ায় নিয়ে গিয়েছিল ‘পাগ রেসকিউ অফ কোরিয়া’ নামের একটি সংস্থা। যার সদর দপ্তর লং বিচে অবস্থিত।

ক্যালিফোর্নিয়ার জিনি লু।

জানা গিয়েছে, প্রতিযোগিতার পুরস্কার স্বরূপ লু এবং তার পালক মা জিতে নিয়েছেন ৫,০০০ ডলার ও নিউ ইয়র্ক ভ্রমণের সুযোগ। ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ৭৮ হাজার টাকা। সেখানে এনবিসি-র ‘টুডে’ অনুষ্ঠানে অংশ নেবে ওই চারপেয়ে। ‘মাগ রুট বিয়ার’ বিশেষ সংস্করণের ক্যানেও দেখা যাবে তাকে। জানা গিয়েছে, লু ভালোবাসে রোদে গা এলিয়ে শুয়ে থাকতে। তার মালিক যখন রাতের খাবার তৈরি করেন, তখন লু চুপিচুপি তার ভাইবোনদের খাবারের পাত্রে হানা দেয়। ভীষণ চঞ্চল এই চারপেয়ে কিন্তু মোটেই সাহসী নয়। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে প্রায়ই চমকে চিৎকার শুরু করে সে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement