shono
Advertisement

গোটা শহরে কল থেকে বেরল গোলাপি জল! ভাইরাল ভিডিও

কিন্তু কী করে ঘটল এমন ঘটনা? The post গোটা শহরে কল থেকে বেরল গোলাপি জল! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 AM Mar 09, 2017Updated: 02:36 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল: সকালে কল খুলেই চমকে গেলেন নাগরিকরা। কোথায় টলটলে স্বচ্ছ জল! বদলে টকটকে গোলাপি জল বেরচ্ছে কল থেকে। শুধু এক বাড়ির ঘটনা নয়। শহরের প্রতিটি বাড়িতেই একই অবস্থা। সম্প্রতি এ ঘটনার কথা ভাইরাল হল নেটদুনিয়ায়।

Advertisement

এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার

আজব এ কাণ্ডটি ঘটেছে কানাডার ছোট্ট শহর অনোওয়েতে। বাড়ি বাড়ি থেকে উঠছিল একই অভিযোগ। কল খুললেই বেরচ্ছে রঙিন জল। কখনও টকটকে গোলাপি রঙের জল। কখনওবা রঙ হালকা। কিন্তু স্বচ্ছ জল কোনওভাবেই আসছে না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ছবি পোস্ট করেন। হালকা চালে তা আবার কেউ কেউ বিশ্বাস করতে চাননি। এরপরই আর এক নাগরিক ভিডিও পোস্ট করেন। ফলত সন্দেহের আর কোনও অবকাশ থাকে না।

কিন্তু কী করে ঘটল এমন ঘটনা? শহরের মেয়র জানাচ্ছেন, জল সরবরাহে কোনওভাবে পটাসিয়াম পারম্যাঙ্গানেট মিশে যাওয়ার ফলেই ঘটেছে এ ঘটনা। সম্ভবত কোনও রিজারভারের একটি ভালভ অকেজো হওয়ার দরুণই জলের সঙ্গে তা মিশে গিয়েছে। তবে এখনও এ কারণ সম্পর্কে নিশ্চিত নন তিনি। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন জনগণকে।

চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান

The post গোটা শহরে কল থেকে বেরল গোলাপি জল! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার