shono
Advertisement
Advit Jewels IPO

কুন্দন-পোল্কির ছটায় শেয়ার বাজার মাতাতে প্রস্তুত জয়পুরের এই নামী ব্র্যান্ড

দেশের গয়না বাজারে রাজস্থান এক ঐতিহ্যবাহী নাম। সেই জয়পুরের প্রসিদ্ধ রত্ন ও গয়না হাব থেকে এবার মূলধনী বাজারে পা রাখছে ‘অদ্বৈত জুয়েল্স লিমিটেড’। আগামী ২৩ জুন, মঙ্গলবার খুলছে এই সংস্থার আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং)। সাধারণ বিনিয়োগকারীরা আগামী ২৫ জুন, বৃহস্পতিবার পর্যন্ত এই আইপিও-তে আবেদন করতে পারবেন।
Published By: Buddhadeb HalderPosted: 04:06 PM Jun 19, 2026Updated: 04:06 PM Jun 19, 2026

দেশের গয়না বাজারে রাজস্থান এক ঐতিহ্যবাহী নাম। সেই জয়পুরের প্রসিদ্ধ রত্ন ও গয়না হাব থেকে এবার মূলধনী বাজারে পা রাখছে ‘অদ্বৈত জুয়েল্স লিমিটেড’। আগামী ২৩ জুন, মঙ্গলবার খুলছে এই সংস্থার আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং)। সাধারণ বিনিয়োগকারীরা আগামী ২৫ জুন, বৃহস্পতিবার পর্যন্ত এই আইপিও-তে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার পিছু প্রাইস ব্যান্ড বা দামের পরিধি নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা থেকে ১৩৮ টাকা। ১০ টাকা ফেস ভ্যালু বা অভিহিত মূল্যের এই শেয়ারে আবেদনের জন্য ন্যূনতম লট সাইজ ১০০টি শেয়ার। অর্থাৎ, বিনিয়োগকারীদের অন্তত ১০০টি শেয়ার বা তার গুণিতকে আবেদন করতে হবে। এই পাবলিক ইস্যুর মাধ্যমে বাজার থেকে নতুন শেয়ার ছেড়ে সম্পূর্ণ নতুন মূলধন বা ফ্রেশ ইস্যু বাবদ অর্থ সংগ্রহ করবে সংস্থা। জানা গিয়েছে, ১ কোটি ১৯ লক্ষ ৬৮ হাজারটি নতুন ইকুইটি শেয়ার বাজারে ছাড়া হচ্ছে।

সংগৃহীত অর্থের মধ্যে ৬৫ কোটি টাকা খরচ করা হবে সংস্থার দৈনন্দিন কার্যকরী মূলধনের প্রয়োজনে। বাকি আরও ৬৫ কোটি টাকা ব্যবহার করা হবে সংস্থার বর্তমান ঋণ সম্পূর্ণ বা আংশিক পরিশোধের কাজে। এছাড়া বাকি অর্থ সাধারণ প্রাতিষ্ঠানিক প্রয়োজনে খরচ করবে জুয়েলারি সংস্থাটি। ‘রামভাজো’ ব্র্যান্ড নামে পরিচিত এই সংস্থা মূলত কুন্দন, পোল্কি, হিরে এবং বিভিন্ন মূল্যবান রত্নখচিত গয়না তৈরির জন্য বিখ্যাত। জয়পুরে প্রায় ৬,৪৫০ বর্গফুটের লিজ নেওয়া আধুনিক কারখানায় ত্রিমাত্রিক (থ্রি-ডি) প্রিন্টার ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে গলানো থেকে শুরু করে চূড়ান্ত পলিশিং— সব কাজ এক ছাদের তলায় করা হয়। বর্তমানে জয়পুরে তাদের একটি ফ্ল্যাগশিপ স্টোর তৈরির কাজও চলছে। মূলত বিটুবি (বিজনেস-টু-বিজনেস) মডেলে কাজ করলেও, ফরমায়েশি গয়নার ক্ষেত্রে তারা সরাসরি গ্রাহকদের পরিষেবা দেয়। আর্থিক খতিয়ান অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত ৯ মাসে সংস্থার কার্যপরিচালন রাজস্ব ছিল ১২৩.৭৯ কোটি টাকা এবং নেট মুনাফা ছুঁয়েছে ২৫.৪৪ কোটি টাকা। এই আইপিও-র বুক রানিং লিড ম্যানেজার হিসেবে কাজ করছে হোলানি কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement