shono
Advertisement
Vikram Solar

পরিবেশবান্ধব শক্তিতে বাজিমাত, তামিলনাড়ুতে তৈরি প্রথম আধুনিক সোলার মডিউল

সৌরবিদ্যুতের দুনিয়ায় ফের বড় চমক দিল ভারতের নামী সংস্থা ‘বিক্রম সোলার’। তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডানে খুলে গেল তাদের ব্র্যান্ড নিউ মেগা কারখানা।
Published By: Buddhadeb HalderPosted: 04:43 PM Jul 07, 2026Updated: 04:43 PM Jul 07, 2026

সৌরবিদ্যুতের দুনিয়ায় ফের বড় চমক দিল ভারতের নামী সংস্থা ‘বিক্রম সোলার’। তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডানে খুলে গেল তাদের ব্র্যান্ড নিউ মেগা কারখানা। ইতিমধ্যেই প্ল্যান্ট থেকে প্রথম সোলার মডিউলটি সফলভাবে তৈরি হয়ে বাজারে আসার জন্য তৈরি। দুই দশক ধরে বিক্রম সোলার দেশের অন্যতম বিশ্বস্ত নাম। ভল্লম প্ল্যান্টের পর তামিলনাড়ুতে এটি তাদের দ্বিতীয় বড় প্রজেক্ট।

Advertisement

নতুন এই গ্রিনফিল্ড কারখানাটি বিশাল। প্রায় ৬ লক্ষ বর্গফুট জুড়ে ছড়ানো এই প্ল্যান্টে ১৫০০-র বেশি দক্ষ কর্মীর রুটিরুজির ব্যবস্থা হচ্ছে। এটি আদতে একটি নেক্সট জেনারেশন ‘স্মার্ট ফ্যাক্টরি’। মানুষের হাতের ছোঁয়া ছাড়াই এখানে নিখুঁতভাবে মডিউল তৈরি করছে রোবোটিক ও ডিজিটাল প্রযুক্তি। উৎপাদনের শুরু থেকে প্যাকেজিং— সবটাই সামলাচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ফলে গুণমানে কোনও খামতি থাকার জো নেই।

এই কারখানায় প্রথম দফায় তৈরি হল ‘হাইপারসল এন-টাইপ টপকন জি১২আর’ মডিউল। এগুলি থেকে ৬১৫-৬৪০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ মিলবে। কার্যক্ষমতা সর্বোচ্চ ২৩.৬৯ শতাংশ। ২০২৭ সালের মধ্যে ৯ গিগাবাইট সোলার সেল তৈরির লক্ষ্য নিয়েছে সংস্থা। ২০৩০ সালের মধ্যে এই ক্যাম্পাসেই ওয়েফার এবং ইনগট তৈরির পরিকাঠামো চলে আসবে। সংস্থার চেয়ারম্যান ও এমডি জ্ঞানেশ চৌধুরী জানান, বিশ্বজুড়ে ১০ গিগাবাইট মডিউল সরবরাহের পর এই নতুন কারখানা ভারতের পরিবেশবান্ধব শক্তির স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement