Advertisement
হঠাৎ করেই বলিউডের মধ্যমণি তৃপ্তি দিমরি, কোন জাদুতে প্রযোজকদের মন জিতছেন 'ভাবী ২'?
বলিউডের নামজাদা প্রযোজকরা নাকি তৃপ্তির সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে রয়েছেন।
‘অ্যানিম্যাল’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই অহংকারে যেন মাটিতে পা পড়ছে না ‘ভাবী ২’ নামে খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরির। তাঁর ঝুলিতে এখন একের পর ছবির অফার।
তৃপ্তির ঝুলিতে এখন কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়া ৩, ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজ, রাজকুমার রাওয়ের সঙ্গে ভিকি বিদ্যা কা উহ ওয়ালা ভিডিও। তৃপ্তি এখন বলিউডের হটকেক।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তৃপ্তি নাকি এই মুহূর্তে কোনও বাছ বিচারে যাচ্ছেন না। বরং স্ক্রিপ্ট একটু পছন্দ হলেই সবুজ সংকেত দিয়ে দিচ্ছেন। এই কারণেই তৃপ্তির বাড়ির বাইরে প্রযোজকদের লাইন।
Published By: Akash MisraPosted: 08:35 PM Apr 16, 2024Updated: 08:35 PM Apr 16, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
