Advertisement
লাখ টাকার ব্যাগের ফ্যাশন! 'গুচ্চি আরমানি' স্টাইলে রেড কার্পেটে আলিয়া-আথিয়া-রাকুলপ্রীতরা
আম্বানিদের জামনগরের জলসা শেষ হতেই চেনা ছন্দে মুম্বইয়ের গ্ল্যামার জগৎ। ছবি না দেখলেই মিস।
আম্বানিদের জামনগরের জলসা শেষ হতেই চেনা ছন্দে মুম্বইয়ের গ্ল্যামার জগৎ। একেবারে 'গুচ্চি আরমানি' স্টাইলে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউডের 'গাঙ্গুবাই' আলিয়া ভাট।
স্যুট-প্যান্ট পরেই হাজির হয়েছিলেন আথিয়া শেট্টি। সিনেমায় সফল না হলেও গ্ল্যামার দুনিয়ায় বেশ সক্রিয় সুনীল শেট্টির মেয়ে। তিনি আবার ক্রিকেটার কে এল রাহুলের ঘরনিও।
সুনীল শেট্টির ছেলে আহানও 'গুচ্চি'র এই বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন। মিলন লুথারিয়ার 'তড়প' সিনেমায় দেখা গিয়েছিল আহানকে। তার পর থেকে পার্টি, ইভেন্টেই দেখা মেলে তাঁর।
বলিউডের 'ডার্ক হর্স' বিজয় বর্মাকে বলাই যেতে পারে। অভিনয়ে তিনি যেমন তুখোড়, তেমনই ফ্যাশনে কেতাদুরস্ত। তা এই জিনস আর জ্যাকেট দেখেই বোঝা যায়।
সদ্য বিয়ে করেছেন রাকুলপ্রীত সিং। তবে রেড কার্পেটে নববধূর খোলস ছেড়ে তিনি ফিরেছেন গ্ল্যামার গার্ল অবতারে।
Published By: Suparna MajumderPosted: 12:32 PM Mar 06, 2024Updated: 12:32 PM Mar 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
