Advertisement
জঙ্গলের জীবাশ্ম সংরক্ষণের উদ্যোগ, বীরভূমে খুলল উড ফসিল পার্ক
উদ্ভিদ জগতের অন্যতম দর্শনীয় স্থান ইলামবাজারের ১০ হেক্টর বনভূমি।
প্রাগৈতিহাসিক গাছপালার সংরক্ষণের লক্ষে বীরভূমের ইলামবাজারে গড়ে উঠেছে ফসিল পার্ক। পশ্চিমবঙ্গে এই প্রথম এমন উদ্যোগ। শুধু সংরক্ষণ নয়, আমখই উড ফসিল পার্ক জেলার অন্যতম পর্যটন স্থল হয়ে উঠছে।
যুগ যুগ পরেও বিশাল গাছেদের দেহাংশ রাখা হয়েছে সযত্নে। ১০ হেক্টর জমি জুড়ে শুধুই এমন দৃশ্য। জীবাশ্মের নিদর্শন দেখে যেন চোখ জুড়িয়ে যায়!
ভারতীয় উদ্ভিদ জগতে যত রকমের গাছপালা রয়েছে, তার প্রত্যেকটি প্রজাতির নিদর্শন রয়েছে এই পার্কে। এসব দেখে সময়ের সঙ্গে উদ্ভিদ জগতের পরিবর্তন সম্পর্কে ধারণা করা যায়।
Published By: Sucheta SenguptaPosted: 05:20 PM Apr 24, 2023Updated: 05:20 PM Apr 24, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
