Advertisement
আম্বানিদের রিসেপশনে টলিউড ব্রিগেড, লাল গালিচায় 'দেওল ব্রাদার্স'-সহ আর কারা? দেখুন ছবি
বলিউড-টলিউডের কোন তারকারা এলেন অনন্ত-রাধিকার রিসেপশনে?
চমক যে রিসেপশনের রাতেও বাদ যাবে না, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। আম্বানিদের রেড কার্পেটে গোবিন্দা এবং সানি দেওল।
'মঙ্গল উৎসব'-এ বাংলা সিনে ইন্ডাস্ট্রির গ্ল্যামারের ছটা। রিয়া সেন, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়রা পৌঁছেছেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। মা মুনমুন সেনের শাড়িতে সাজলেন রাইমা। অন্যদিকে শাশ্বতর পরনে ধুতি-পাঞ্জাবি।
অনন্ত-রাধিকার রিসেপশনে টলিপাড়ার তারকাজুটি যশ-নুসরতও হাজির। রেড কার্পেট থেকে সংবাদ প্রতিদিন-এর ক্যামেরায় ধরা দিলেন জুটিতে।
ছেলে টাইগার শ্রফের সঙ্গে জ্যাকিও পৌঁছে গিয়েছেন অনন্ত-রাধিকার রিসেপশনে। স্বভাবসিদ্ধভাবে হাতে গাছও দেখা গেল।
Published By: Sandipta BhanjaPosted: 11:04 PM Jul 14, 2024Updated: 11:16 PM Jul 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
