Advertisement
উঁকি দেবেন নাকি প্রশ্মিতা-অনুপমের তুরস্ক হানিমুন ট্যুরে? রইল একগুচ্ছ 'সোহাগী' ছবি!
দেখুন তারকাদম্পতির মধুচন্দ্রিমার ফটো অ্যালবাম।
বিয়ের ২ মাস পর হানিমুনে অনুপম-প্রশ্মিতা! ‘সোহাগে-আদরে’ তুরস্কে কেমন কাটছে মধুযাপন? সঙ্গীতদুনিয়ার তারকাদম্পতির হানিমুন ট্যুরের ছবি দেখুন।
মাস দুয়েক হল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অনুপম-প্রশ্মিতা (Anupam Roy, Prashmita Paul)। বিয়ের পর গায়কের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন সংসারের ঝলক তেমন দেখা যায়নি।
কাজের আপডেটই প্রাধান্য পেয়েছে সেখানে। প্রশ্মিতার ক্ষেত্রেও তাই। তবে নবদম্পতি যে গুছিয়ে সংসার করছেন, সেকথা তাঁরা নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে।
এবার বিয়ের মাসদুয়েকের মাথায় তুরস্কে মধুচন্দ্রিমায় গেলেন অনুপম-প্রশ্মিতা। ইস্তানবুল থেকে একগুচ্ছ ছবি দিয়েছেন অনুপম-প্রশ্মিতা।
কখনও প্রশ্মিতার জন্য ফটোগ্রাফার হলেন অনুপম রায়। আবার কখনও ইস্তানবুলের গ্র্যান্ড ফ্রেমে স্বামীকে ছবি তুলে দিলেন স্ত্রী গায়িকা।
Published By: Sandipta BhanjaPosted: 08:52 PM May 09, 2024Updated: 08:52 PM May 09, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
