Advertisement
ছবি দেখুন, ক্যাপশন নয়, বোল্ড মেজাজে 'বন্দিশ ব্যান্ডিটস' গার্ল শ্রেয়া
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
মেদহীন শরীর। কালো টু-পিস ও সামান্য সোনালি আভরণ। তাতেই নেটদুনিয়ায় ঝড় তুললেন 'বন্দিশ ব্যান্ডিটস' গার্ল শ্রেয়া চৌধুরী।
শুধু ক্যাপশন নয়, ছবি দেখার আর্জি জানিয়ে নিজের এই মুহূর্তগুলো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রেয়া। তাতেই মুগ্ধ অনুরাগীরা।
কলকাতাতেই জন্ম শ্রেয়ার। প্রথমে মডেলিং, পরে অভিনয় জগতে নজর কাড়েন তারকা। ২০১৭ সালে 'ডিয়ার মায়া' ছবিতে দেখা গিয়েছিল শ্রেয়াকে।
এর পর আসে 'বন্দিশ ব্যান্ডিট' পর্ব। আমাজন প্রাইমের ওয়েব সিরিজে ঋত্বিক ভৌমিকের বিপরীতে পপ তারকা তামান্নার চরিত্রে অভিনয় করে প্রশংসা পান শ্রেয়া।
Published By: Suparna MajumderPosted: 01:53 PM Dec 04, 2024Updated: 05:32 PM Dec 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
