Advertisement
মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, বিধানসভার বাইরে ঝালমুড়ি-ঘুঘনির পসরা নিয়ে BJP বিধায়করা, চা বেচলেন অগ্নিমিত্রা!
'চা বিক্রির পরামর্শ যুবসমাজকে বিদ্রুপ করা', মন্তব্য বিজেপি বিধায়কদের।
দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী পুজোর মরশুমে বাড়তি আয়ের দিশা দেখিয়েছিলেন। বলেছিলেন, 'চা-ঘুঘনি নিয়ে বেরিয়ে পড়ুন'। তা নিয়ে তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। এবার বিধানসভায় অভিনব প্রতিবাদে বিজেপি বিধায়করা।
বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পসরা সাজিয়ে বসেন বিজেপি বিধায়করা। কারও কাছে, মুড়ি, চানাচুর। কারও কাছে আবার ঘুঘনি।
বিধানসভার গেটে দাঁড়িয়েই রীতমতো মুড়ি মাখেন বিধায়করা। প্রত্যেকের গায়ে ছিল প্ল্যাকার্ড। 'যুবসমাজকে চা বিক্রির পরামর্শ দেওয়া মানে তাঁদের বিদ্রুপ করা', বললেন বিধায়ক শংকর ঘোষ।
Published By: Tiyasha SarkarPosted: 05:13 PM Sep 22, 2022Updated: 05:13 PM Sep 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
