Advertisement
বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন সুন্দরীর সঙ্গে হার্দিক, বিয়েটা কি পাকা? প্রশ্ন নেটদুনিয়ার
ছবি ভাইরাল হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট হার্দিকপত্নী নাতাশার।
হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে সেই জল্পনা আরও উসকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।
তারকা ক্রিকেটারের ঘনিষ্ঠদের মতে, নাতাশা-হার্দিকের বিচ্ছেদ পাকা। দুজনের সম্পর্ক ভাঙবে বলেই তাঁদের মত।
এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল বলেই মনে করছে নেটদুনিয়া। হাসিমুখে এক সুন্দরীর সঙ্গে হার্দিকের ছবি ভাইরাল হয়েছে। তার পর থেকেই গুঞ্জন, তাহলে কি এই তরুণীকেই মন দিয়েছেন তারকা ক্রিকেটার?
জানা গিয়েছে, ওই তরুণীর নাম প্রাচী সোলঙ্কি। পেশায় ডিজিটাল ক্রিয়েটার। নিজেকে ক্রিকেটের ভক্ত বলেই পরিচয় দিতে ভালোবাসেন তিনি।
দিনকয়েক আগে হার্দিকের বাড়িতে দেখা গিয়েছিল প্রাচীকে। হার্দিকের সঙ্গে ছবি তোলার পাশাপাশি পাণ্ডিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা করেন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:29 PM Jul 12, 2024Updated: 01:29 PM Jul 12, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
