Advertisement
বাগদান সেরে সামনেই বিয়ে, তবুও কেন সিদ্ধার্থকে 'হবু বর' হিসেবে মানতে নারাজ অদিতি!
হঠাৎ এমন কেন আচরণ অদিতি?
প্রেমই সর্বশ্রেষ্ঠ! প্রেম থাকলে, বিয়ের কোনও দরকার পরে না! হ্যাঁ, এমনটাই মত অভিনেত্রী অদিতি রাও হায়দারির। সম্প্রতি হীরামাণ্ডির প্রচারে এসে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
বেশ কয়েক বছর ধরেই দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তবে এই প্রেমকে গোপনেই রেখেছিলেন এযাবৎকাল।
প্রথমে শোনা গিয়েছিল, তেলেঙ্গানার এক মন্দিরে গোপনেই সিদ্ধার্থের গলায় মালা দেন ‘জুবিলি’ অভিনেত্রী। সূত্রের খবর, দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন অদিতি ও সিদ্ধার্থের এই ছিমছাম বিয়েতে।
বাগদানের মতো ক্যাপশনও ছিমছাম। লেখা- “ও হ্যাঁ বললো। ব্যস, বাগদান সারলাম।” সিদ্ধার্থ-অদিতির ছবিতে প্রেম উজার দিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকাযুগল।
হীরামাণ্ডির প্রিমিয়ারে হাজির ছিলেন হবু বর সিদ্ধার্থ। তবে সূত্র বলছে, পাপারাজ্জিরা যখন সিদ্ধার্থকে তাঁর হবু স্বামী বলে সম্বোধন করেন, তখন মাথা নেড়ে নাকি আপত্তিও জানান অদিতি।
Published By: Akash MisraPosted: 09:51 PM Apr 29, 2024Updated: 09:51 PM Apr 29, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
