Advertisement
ব্ল্যাক বিউটি সৌমিতৃষা! কালো গাউনে মন কাড়লেন ছোটপর্দার 'মিঠাই'
একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সাফল্যের সিঁড়িতে ধাপে ধাপে উঠে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। এবার পোজ দিলেন কালো গাউনে। তাতেই মুগ্ধ অনুরাগীরা। ঠিক যেন ব্ল্যাক বিউটি। নায়িকার পোশাক দেখে এমনটাই বলছেন তাঁরা।
বারাসতের মেয়ে সৌমিতৃষা। বারাসত গার্লস হাই স্কুলে তাঁর পড়াশোনা। তারপর চলে আসেন কলকাতায়। সেখানে নাচ শেখা শুরু হয়। শুরু হয় মডেলিং।
'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় শুরু হয় সৌমিতৃষার সফর। এর পর শুরু হয় 'মিঠাই' অধ্যায়। এই সিরিয়ালের মাধ্যমেই বাংলা টেলিভিশনের দর্শকদের প্রিয় মিঠাই হয়ে ওঠেন অভিনেত্রী।
ছোটপর্দায় 'মিঠাই' সিরিয়াল শেষ হওয়ার পরই বড়পর্দায় বড় ব্রেক সৌমিতৃষার। দেবের বিপরীতে 'প্রধান' সিনেমায় অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী।
Published By: Suparna MajumderPosted: 03:09 PM Dec 14, 2024Updated: 03:09 PM Dec 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
