Advertisement
একের পর এক প্রত্যাখ্যানে বিধ্বস্ত উরফি, কী বলছেন অভিনেত্রী?
সোশাল মিডিয়া পোস্টে তাঁর এই কথা শুনে মনখারাপ অনুরাগীদেরও।
অদ্ভূত পোশাকের জন্য বারবার শিরোনামে উরফি জাভেদ। সেই অভিনেত্রীরই হাতছাড়া একের পর এক সুযোগ। তার ফলে মানসিক অবসাদে ভুগছেন তিনি। রবিবার ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় সেকথা নিজেই জানান। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "গত বছরে আমার ব্যর্থতার কথা বলব। ধীরে চলছে জীবন। আমি গত কয়েক মাস ধরে খুব হতাশ।"
উরফি বলেন, "আমি যখনই ইনস্টাগ্রাম খুলছি দেখছি কেউ গাড়ি কিনছে, কেউ কোনও সাফল্য অর্জন করেছে। কিন্তু আমি আজ আমার গত এক বছরের ব্যর্থতা নিয়ে কথা বলব।" এরপরই তাঁর জীবনের একের পর এক ব্যর্থতার কাহিনি তুলে ধরেন উরফি।
অভিনেত্রী বলেন, "ফলো কর লো সিজন ২ আসার কথা ছিল। তবে একমাস আগে তা বাতিল হয়ে যায়। নেটফ্লিক্সেও আমার একটি কাজ চলছিল। একটি পর্ব শুটিংও হয়ে গিয়েছিল। তবে নেটফ্লিক্স বলল তেমন লাভ হবে না। তাই কাজ মাঝপথেই বন্ধ হয়ে গেল।"
"তারপর ভাবলাম 'খতরো কা খিলাড়ি'-তে কাজ করব। কিন্তু ওরা আমাকে প্রত্যাখ্যান করল। কয়েকটি ব্র্যান্ডের কাজ চলছিল। কিন্তু গত ৫-৬ মাসের মধ্যে তা এসে মোটে ৩-৪টিতে ঠেকেছে। এর বেশি আর পাচ্ছিই না", বলেই দাবি করেন অভিনেত্রী উরফি।
এরপর 'লকআপ' নিয়েও কথা বলেন উরফি। তিনি বলেন, "জনপ্রিয় গেমিং রিয়ালিটি শো 'প্লেগ্রাউন্ড' থেকেও আমাকে এই সিজনে বাতিল করে দিয়েছে। ভেবেছিলাম 'লকআপ'-এ কাজ করব। তবে একদিন শুটিংয়ের তারিখ নিয়ে গন্ডগোল হল। তখন 'লকআপ'-এর কাজ শুরু হয়ে গিয়েছে। তাই অন্য একটি শো বাতিল হয়ে গেল। এরপর 'লকআপ'-এর কাজও হাতছাড়া হয়ে গেল।"
Published By: Sayani SenPosted: 09:12 PM Aug 23, 2026Updated: 09:12 PM Aug 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
