Advertisement
দীপবীর-আলিয়া থেকে সইফ-করিনা, আম্বানিদের জামনগরের জলসায় জৌলুস কাদের? দেখুন ছবি
মার্ক জুকারবার্গ, বিল গেটসও নজর কাড়লেন এথনিক পোশাকে।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশন বলে কথা! আম্বানিদের ডাকেই জামনগরে হাজির সারা বিশ্বের 'হুজ হু'রা।
পয়লা মার্চ থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। দ্বিতীয় দিনে এথনিক পোশাকে নজর কাড়লেন ধনকুবের বিল গেটস ও তাঁর স্ত্রী। স্বামীর সঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
শুক্রবার থেকেই জামনগরে রয়েছেন মার্ক জুকারবার্গ। মেটা সিইওর পাশে নজর কাড়লেন তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান।
অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্বামী রণবীর সিংয়ের সঙ্গে। কালো আর অফ হোয়াইটের কম্বিনেশনে সেজেছিলেন দুজন।
দ্বিতীয় দিনে জামনগরে জুটিতে দেখা যায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। সাধারণের আভিজাত্যকেই প্রাধান্য দিয়েছেন তারকা দম্পতি।
এদিনের অনুষ্ঠানে গলাবন্ধ পরেছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর। তাঁর পাশে অঞ্জলিকে দেখা যায় সোনালি কারুকাজ করা পোশাকে।
নবাবি মেজাজেই আম্বানিদের অনুষ্ঠানে দেখা যা সইফ আলি খান ও তাঁর পুত্র তৈমুরকে। তাঁদের পাশে লাল শাড়িতে দ্যুতি ছড়ান করিনা কাপুর খান।
Published By: Suparna MajumderPosted: 11:06 AM Mar 03, 2024Updated: 11:11 AM Mar 03, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
