Advertisement
সম্পর্ক নিয়ে বারবার বিতর্ক, কেমন ছিল নুসরতের ছেলেবেলা, জেনে নিন অভিনেত্রীর জীবনকাহিনি
দেখুন অভিনেত্রীর ছোটবেলার ছবি।
অভিনয় জগতে পায়ের মাটি শক্ত হওয়ার সাথে সাথেই রাজনীতিতে হাতেখড়ি নুসরতের। সেই সময় থেকে চর্চায় অভিনেত্রী-সাংসদের জীবন।
'দাম্পত্য' সম্পর্ক, প্রেম এবং জীবনে নতুন অতিথি আসা নিয়ে গুঞ্জনের ফলে বর্তমানে 'টক অফ দ্য টাউন' নুসরত।
ভবানীপুর কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক নুসরত। যদিও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। হলফনামায় উচ্চমাধ্যমিক পাশ। তবে লোকসভার সাইটে বাণিজ্যে স্নাতক বলে উল্লেখ রয়েছে।
একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। বিতর্কেও জড়িয়েছেন বারবার। ২০১২ সালের পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নুসরত। তাকে নুসরত বাঁচানোর চেষ্টা করেছিলেন বলেই শোনা যায়।
শোনা যায়, ভিক্টর ঘোষ নামে ছোটবেলার এক বন্ধুর সঙ্গেও প্রেমে জড়িয়েছিলেন নুসরত। তাঁর বুকে ভিক্টর নামে ট্যাটুও ছিল। পরে যদিও তাতে 'Y' যোগ করেন অভিনেত্রী-সাংসদ। টলিপাড়ার এক প্রযোজকের সঙ্গেও নাকি লিভ ইন করতেন তিনি।
Published By: Sayani SenPosted: 04:59 PM Jun 12, 2021Updated: 05:02 PM Jun 12, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
