Advertisement
মাতৃদিবসে আবেগঘন পোস্ট টলিউড ও বলিউড তারকাদের, দেখুন অ্যালবাম
কারও পোস্টে ফুটে উঠল পুরনো স্মৃতি, কারও পোস্টে কেবলই ভালবাসা।
মা মানেই গোটা একটা পৃথিবী। মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবিটি আপলোড করেছেন টলিউডের 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মা মানেই নিরাপত্তা, সন্তানের আশ্রয়স্থল। নিজে যখন মা হয়েছেন, তখন এই শব্দের গুরুত্ব আরও বেশি করে উপলব্ধি করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেকথা জানিয়েই আপলোড করেছেন ছবিগুলি।
তাঁর জীবনে মায়ের কোনও বিকল্প নেই। এই ছবিগুলি আপলোড করে একথাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
অর্পিতা চট্টোপাধ্যায়ের কাছে প্রত্যেক দিনই মাতৃদিবস। বিশ্বের সমস্ত মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
মাতৃদিবসে ছবি পোস্ট করেছেন বলিউড তারকারাও। নিজের মায়ের পাশাপাশি স্ত্রী ক্যাটরিনার মায়ের ছবিও আপলোড করেছেন ভিকি কৌশল।
Published By: Suparna MajumderPosted: 02:30 PM May 08, 2022Updated: 03:16 PM May 08, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
