Advertisement
নববর্ষে অমিতাভের শুভেচ্ছা, আশীষ মেতে বিহুতে, কেমন হল টলিউড তারকাদের বৈশাখীযাপন?
টলিউড থেকে বলিউড, কেমন হল তারকাদের নববর্ষ যাপন? দেখুন অ্যালবাম।
মুম্বই থেকে বাঙালিদের বর্ষবরণের শুভেচ্ছা জানিয়েছেন খোদ বিগ বি। বাংলার 'জামাইবাবু'বলে কথা। চাকরিজীবনের শুরুয়াৎটাও বাংলাতেই। তাই বাংলার প্রতি অবিচ্ছেদ্য একটা টান অনুভব করেন অমিতাভ বচ্চন।
স্ত্রী মৃদুলা যেহেতু বাঙালি তাই সকলকে পয়লা বৈশাখ এবং বৈশাখী শুভেচ্ছা জানালেন পঙ্কজ ত্রিপাঠীও। বাঙালি পদ পোস্ত যাঁর বড় প্রিয়।
অনুরাগীদের সকলকে বাংলা বর্ষবরণের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিনই তাঁদের ৫০তম সিনেমা অযোগ্য রিলিজের দিনক্ষণ জানালেন।
কবজি ডুবিয়ে এদিন রকমারি পদে উদরপূর্তি সেরেছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন 'আলাপ' সঙ্গী আবির চট্টোপাধ্যায়ও।
টেলিপর্দা এবং ওয়েব প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা জমিয়ে বৈশাখী ভূরিভোজ সারলেন। তার মাধেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
দ্বিতীয় স্ত্রী রুপালি বড়ুয়ার সঙ্গে বিহুতে মেতে উঠলেন আশিস বিদ্যার্থীও। মেখলা, অহমীয়া গামোছা পরেই শুভেচ্ছা জানালেন সকলকে।
হিসেবের হালখাতা নিয়ে বৈশাখী ফটোশুটে ঝড় তুললেন মনামী ঘোষ। শুধু তাই নয়, বছরের প্রথম দিনে সাদা-কালো রঙের পোশাক নির্বাচনের ভ্রান্ত ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে সাজলেন কালো শাড়িতে।
Published By: Sandipta BhanjaPosted: 07:49 PM Apr 14, 2024Updated: 07:50 PM Apr 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
