Advertisement
জন্মদিনের আগে ইডেনে ব্যাটিং সাধনায় মগ্ন বিরাট, সব নজর পিচে
মেগা ম্যাচ এবং বিরাট জন্মদিন পালনে তৈরি হচ্ছে কলকাতা।
রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা ম্যাচ। একই দিনে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের জন্মদিন। জন্মদিনের আগে ব্যাটিং সাধনায় মগ্ন বিরাট।
শনিবার ইডেনে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গেল কোহলিকে। ব্যাট হাতে থ্রো ডাউন নিচ্ছিলেন কিং। ইডেনেই কি ৪৯তম শতরান চাইছেন বিরাট? নাহলে কেন এত সাধনা?
এদিন ইডেনে দীর্ঘক্ষণ আলোচনায় থাকল পিচ। ২২ গজের চরিত্র বুঝতে দীর্ঘক্ষণ পড়ে রইলেন রাহুল দ্রাবিড়। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও দেখা গেল পিচ দেখতে।
দীর্ঘক্ষণ কিউরেটরদের সঙ্গেও কথা বলে ভারতীয় ম্যানেজমেন্ট। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, পিচ প্রাণবন্ত হবে। পেসাররা কিঞ্চিত সাহায্য পেতে পারে।
Published By: Subhajit MandalPosted: 09:48 PM Nov 04, 2023Updated: 09:48 PM Nov 04, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
