Advertisement
৪৩ বছরে বৃদ্ধি ৫২ গুণ! ১৯৮৩ থেকে ৮ আইসিসি ট্রফিজয়ী দলকে কত টাকা পুরস্কার দিয়েছে বোর্ড?
১৯৮৩ সালের বিশ্বকাপ থেকেই চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার প্রথা রয়েছে বিসিসিআইয়ে। সেবার কপিল দেবদের জন্য বরাদ্দ হয়েছিল ২৫ হাজার টাকা।
সাম্প্রতিককালে চোখধাঁধানো সাফল্য পেয়েছে ভারতীয় দল। একের পর এক টুর্নামেন্ট জিতেছে। গত একবছরে ভারতের ক্যাবিনেটে এসেছে ৫টি আইসিসি ট্রফি। পুরুষ-মহিলা, সিনিয়র-জুনিয়র সমস্ত দলই বিশ্বমঞ্চে সফল হয়েছে।
ট্রফিজয়ী দলগুলিকে বরাবর আর্থিক পুরস্কার দিয়ে এসেছে বিসিসিআই। ভারতীয় বোর্ড বর্তমানে বিশ্বের ধনীতম। কিন্তু ১৯৮৩ সালের বিশ্বকাপ থেকেই চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার প্রথা রয়েছে বিসিসিআইয়ে।
১৯৮৩ সালে ক্রিকেটের প্রথম বিশ্বকাপ আসে ভারতে। কপিল দেবদের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল 'গরিব' বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেক প্লেয়ার ১ লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন। নেপথ্যে লতা মঙ্গেশকর।
সুনীল গাভাসকরদের বিশ্বজয়ের পর কিংবদন্তি গায়িকা নিজে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করেন। বিনা পারিশ্রমিকে কনসার্ট আয়োজন করেন তিনি। সেখান থেকে প্রাপ্য অর্থ তুলে দেন বোর্ডের হাতে। সেই অর্থ পুরস্কার হিসাবে মোহিন্দর অমরনাথদের কাছে পৌঁছে যায়।
তারপর থেকে ক্রিকেটবিশ্বে ভারতের প্রভাব এবং বিসিসিআইয়ের কোষাগার দুটোই বেড়েছে। ২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। সেবার মহেন্দ্র সিং ধোনিদের হাতে তুলে দেওয়া হয় ১২ কোটি টাকা।
২০১১ সালে ২৮ বছর পর ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা হয় ভারত। ফাইনালে জেতার পর প্রত্যেক ক্রিকেটার ২ কোটি টাকা পুরস্কার পেয়েছিলেন। সাপোর্ট স্টাফদের ৫০ লক্ষ এবং নির্বাচকদের ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। সবমিলিয়ে আনুমানিক ৩৯ কোটির পুরস্কার পেয়েছিল মেন ইন ব্লু।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ১ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই। সাপোর্ট স্টাফদের জন্য ৩০ লক্ষ টাকা ঘোষণা করা হয় বোর্ডের তরফে। তারপর ১৭ বছর একটাও আইসিসি ট্রফি আসেনি ভারতের ঘরে।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। ১৭ বছর পর কাটে ভারতের ট্রফিখরা। সেবার রোহিত শর্মাদের হাতে তুলে দেওয়া হয় ১২৫ কোটি টাকা। হেডকোচ রাহুল দ্রাবিড় ৫ কোটি টাকা পেলেও তা গ্রহণ করতে চাননি। অন্যান্য কোচদের সমান আর্থিক পুরস্কার নেন তিনি।
২০২৫ সাল ভারতের ঘরে এসেছিল জোড়া ট্রফি। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন রোহিত শর্মারা। সেই দলের জন্য ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। দলের সকল সদস্য, সাপোর্ট স্টাফ, নির্বাচক-সকলেই পেয়েছিলেন আর্থিক পুরস্কার।
Published By: Anwesha AdhikaryPosted: 04:39 PM Mar 10, 2026Updated: 05:00 PM Mar 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
