Advertisement
হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরতে মরিয়া নাইটরা, ইডেনে নজরে ধোনি ম্যানিয়াও
রবিবারও নাইট দলে একাধিক বদল হতে পারে।
পরপর ৩ ম্যাচে হেরেছে নাইট শিবির। প্লে-অফে যেতে হলে পরের ম্যাচে ২ পয়েন্ট পাওয়া অত্যন্ত জরুরি। বিপক্ষে শক্তিশালী চেন্নাই সুপার কিংস। ছবি: অচিন্ত্য রায়
পরপর হারলেও নাইট শিবির এখনও চনমনে। অন্তত অনুশীলনে রিঙ্কু-রানাদের দেখে তেমনটাই মনে হচ্ছে। ছবি: অচিন্ত্য রায়
ম্যাচের আগের দিন বেশ হালকা মেজাজেই দেখা গেল কেকেআর শিবিরকে। ফুটবল পায়ে গা গরম করলেন রিঙ্কুরা। ছবি: অচিন্ত্য রায়
হারের হ্যাটট্রিকের পর রবিবার দলে ফের বদলের সম্ভাবনা আছে। বাদ পড়তে পারেন লিটন দাস। ডেভিড ভিসের শিকে ছেঁড়ার সম্ভাবনা। ছবি: অচিন্ত্য রায়
দিল্লি ম্যাচে হারের পর কেকেআর ব্যাটিং নিয়ে উঠছে একাধিক প্রশ্নচিহ্ন। আরও দায়িত্ব নিতে হবে অধিনায়ক রানাকে। ছবি: অচিন্ত্য রায়
Published By: Subhajit MandalPosted: 10:06 PM Apr 22, 2023Updated: 10:06 PM Apr 22, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
