Advertisement
গণতন্ত্রের উৎসবে শামিল বলিউড, দেশের কোন ইস্যু মাথায় রেখে ভোট দিলেন তারকারা?
গ্ল্যামারদুনিয়ার কারা কারা ভোট দিলেন? একনজরে দেখুন অ্যালবাম।
দেশের পঞ্চম দফার ভোটে বলিউড সেলেবরা সকাল থেকেই পোলিং বুথে ভিড় জমিয়েছেন। ভোট দিলেন গোবিন্দা। গায়ক কৈলাস খের 'আমচি মুম্বই'-এর স্পিরিট দেখে মন্ত্রমুগ্ধ। ভারতবাসীকে জেগে ওঠার পাঠ দিলেন।
ধর্মেন্দ্রকে একা পেয়ে বুথে ছেঁকে ধরলেন বুথ কর্মীরা। প্রবীণ অভিনেতাকে কুর্নিশ জানালো নেটপাড়া। গণতন্ত্রের উৎসবে শামিল সুনীল শেট্টিও।
বোন জোয়ার সঙ্গে ভোট দিলেন ফারহান আখতারও। শুটিং ছেড়ে মুম্বইতে এসে সকালে ভোট দিলেন রাজকুমার রাও। নির্বাচন কমিশনের আইকন হিসেবে দেশের কোন ইস্যু মাথায় রেখে ভোট দিলেন? সেকথাও জানালেন। রাজকুমারের কথায়, "দেশের উন্নতি আর ঝলমলে ভবিষ্যতের জন্যই ভোট দিলাম। যদিও দেশ অনেকটা এগিয়ে গিয়েছে।"
গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আর্জি জানালেন, সঞ্জয় দত্ত, বিদ্যা বালন, অনিল কাপুররা। তনুজা, সেলিম খান, গুলজাররাও বুথে গিয়ে ভোট দিলেন।
মেয়ে এষা দেওলকে নিয়ে ভোট দিতে দেখা গেল মথুরার পদ্মপ্রার্থী হেমা মালিনীকে। এষা বললেন, "আপনাদের একেকটা ভোটও গুরুত্বপূর্ণ। ভোট না দিয়ে পরে অভিযোগ করবেন না!" বুথ থেকে বেরিয়েই মা হেমাকে সঙ্গে নিয়ে মোদিস্তুতি করতে শোনা গেল অভিনেত্রীকে।
দেশের পঞ্চম দফার ভোটে বলিউড সেলেবরা সকাল থেকেই পোলিং বুথে ভিড় জমিয়েছেন। বিটাউনের প্রবীণ-নবীনদের অনেকেই গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন। ভোটচিহ্ন দেখিয়ে সেলফি পোস্ট করে জনতা জনার্দনকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আর্জি জানালেন বরুণ ধাওয়ান।
সপরিবারে ভোটকেন্দ্রে হৃতিক রোশন। আলি ফজল ভোট দিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রী রিচা চাড্ডাও শামিল হয়েছেন উৎসবে। হৃতিক বললেন, "প্রার্থী ও দলকে যাচাই করে ভোট দিন।"
নেহা ধুপিয়া , জোয়া আখতাররা আঙুলে ভোটচিহ্ন দেখালেন সকালে ভোট দেওয়ার পর। সকলের মুখেই এক কথা- "আগামী ৫ বছর সরকার দেশের আরও উন্নতিসাধন করুক।"
Published By: Sandipta BhanjaPosted: 12:43 PM May 20, 2024Updated: 03:27 PM May 20, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
