Advertisement
জয় কালী! মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে কাজল
হুইলচেয়ারে বসে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তনুজা।
গত কয়েকদিন ধরে আউশগ্রাম, শান্তিনিকেতনে 'মা' ছবির শুটিং করছিলেন। কলকাতায় ফিরেই মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন কাজল। ছবি - অমিত মৌলিক।
শুক্রবার নাতি যুগের সঙ্গে কলকাতায় এসেছেন তনুজা। মা ও ছেলের আসার জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন অভিনেত্রী। তিনিও চলে আসেন কলকাতায়।
এদিন হুইলচেয়ারে বসে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তনুজা। সাদা কুর্তা আর প্যান্ট পরেছিলেন তিনি। কাঁধে ছিল ওড়না। কাজলের পরনে ছিল লাল চুড়িদার। যুগকে দেখা যায় টি-শার্ট ও শর্টসে।
Published By: Suparna MajumderPosted: 06:03 PM Apr 06, 2024Updated: 06:29 PM Apr 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
