Advertisement
চলতি বছরের 'মিস ওয়ার্ল্ডে'র মুকুট উঠল কাদের মাথায়? চিনে নিন তিন সেরা সুন্দরীকে
মিস ওয়ার্ল্ডে দ্বিতীয় স্থান কেড়ে নিলেন ভারতীয় বংশোদ্ভূত মিস আমেরিকা।
মিস ইউনিভার্সে সেরার মুকুট কেড়ে নিয়েছিল ভারতীয়কন্যা হরনাজ সান্ধু। তবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ফাইনালেও পৌঁছতে পারলেন না ভারতের মনসা বারাণসী। মিস ওয়ার্ল্ডে প্রথম হলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা।
পোল্যান্ড সুন্দরী ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তবে তাঁর ইচ্ছে আছে পিএইচডি করারও। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। তবে শুধু এসবেই আটকে নেই, তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর।
তবে ভারতীয়কন্যা মনসা এই সুন্দরী প্রতিযোগিতায় কিছু না করতে পারলেও, মিস ওয়ার্ল্ডে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিস আমেরিকা শ্রী সাইনি।
ছোটবেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখেছিলেন সাইনি। ৫ বছর বয়সে লুধিয়ানা ছেড়ে মা-বাবার সঙ্গে আমেরিকায় পাড়ি দেন তিনি। তবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাঁর যোগাযোগ কখনও নষ্ট হয়নি তাঁর।
Published By: Akash MisraPosted: 02:47 PM Mar 17, 2022Updated: 02:47 PM Mar 17, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
