Advertisement
ল্যাকমে ফ্যাশন উইক-এ শরীরের পোড়া দাগ নিয়ে সারা, মায়াবীরূপে কৃতী-কঙ্কণা-কাল্কিরা
মার্জার সরণিতে দ্যুতি ছড়ালেন কোন বলিউড নায়িকারা? দেখুন অ্যালবাম।
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ল্যাকমে ফ্যাশন উইকের আয়োজন হয়েছে। স্পিং, সামার কালেকশন নিয়ে হাজির হয়েছেন ফ্যাশন ডিজাইনাররা।
জনপ্রিয় ফুটওয়্যার ও ক্লোদিং ব্র্যান্ড স্কেচারস ইন্ডিয়ার শো স্টপার হিসেবে স্পোর্টিং লুকে নজর কাড়লেন কৃতী স্যানন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কালকি কোয়েচলিনকে দেখা গেল সোনালি কোঅর্ড সেট আর ডিজাইনার ধূসর হারেম প্যান্টে।
'টুয়েলভথ ফেল' স্টার মেধা শংকর এই প্রথম মার্জার সরণিতে হাঁটলেন। পরস অ্যান্ড শালিনীস এলিমেন্টাল সিম্ফনি কালেকশনের গেইসা ডিজাইনার পোশাকে সেজেছিলেন তিনি।
১৩ মার্চ, বুধবার থেকে শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশন উইক। মার্জার সরণিতে দ্যুতি ছড়ালেন বিটাউনে নায়িকারা। শরীরের পোড়া দাগ নিয়েই ব়্যাম্পে আত্মবিশ্বাসী সারা আলি খান।
Published By: Sandipta BhanjaPosted: 06:51 PM Mar 16, 2024Updated: 07:54 PM Mar 16, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
