Advertisement
ভোট দিয়ে মায়ের সঙ্গে সেলফি রাহুলের, ভোটাধিকার প্রয়োগ রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির
ষষ্ঠ দফায় লুটিয়েন্স দিল্লির বাসিন্দা নেতানেত্রীদের অনেককেই দেখা গেল ভোটের লাইনে।
ষষ্ঠ দফায় ভোট হচ্ছে রাজধানী দিল্লিতে। লুটিয়েন্স দিল্লির বাসিন্দা নেতানেত্রীদের প্রত্যাশিতভাবে দেখা গেল ভোটের লাইনে। ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: পিটিআই।
ভোট দিয়ে মায়ের সঙ্গে সেলফি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলদের কেন্দ্রে প্রার্থী নেই কংগ্রেসের। সম্ভবত ইন্ডিয়া জোটের আপ প্রার্থীকেই ভোট দিয়েছেন গান্ধীরা। ভোট দেওয়ার পর রাহুল গান্ধী বলেন, "নিজের পরিবারের কথা ভেবে ভোট দিন। ছবি: পিটিআই।
সপরিবারের ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কার ছেলে রাইয়ান এবং মেয়ে মিরাইয়া বঢরাও ভোট দিয়েছেন। ছবি: পিটিআই।
রাহুল গান্ধী যেমন আপকে ভোট দিয়েছেন। তেমনি সপরিবারে কংগ্রেস প্রার্থীকে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: পিটিআই।
Published By: Subhajit MandalPosted: 01:28 PM May 25, 2024Updated: 01:28 PM May 25, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
