Advertisement
বিয়ে সেরেই হানিমুনে শীতের দেশে পাড়ি গৌরব-দেবলীনার, দেখুন রোম্যান্টিক ট্যুরের ছবি
জানেন কোথায় ঘুরছেন নবদম্পতি?
অনুষ্ঠানে কাটছাঁট করেই সাত পাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা। টলিপাড়ায় তাঁদের বিয়ের চর্চা অব্যাহত। আর তারই মধ্যে হানিমুনে রওনা দেন নবদম্পতি।
করোনা আবহে খুব বেশি দূরে নয়, কাছেই শীতের স্বর্গশহর দার্জিলিংয়েই ঘুরতে গিয়েছেন তাঁরা। ছবিটি পোস্ট করে দেবলীনা জানিয়েছেন, সেন্ট পল'স স্কুলটি তাঁকে দেখানোর অনেক দিনের ইচ্ছা ছিল গৌরবের। অবশেষে সে ইচ্ছেপূরণ হল।
হানিমুন মানেই তো আর যত ইচ্ছে জাঙ্কফুড খেলে চলবে না। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখাও বিশেষ জরুরি। সেভাবেই নিজের পাত সাজিয়ে নিয়েছেন গৌরব।
Published By: Sulaya SinghaPosted: 09:38 PM Dec 20, 2020Updated: 09:38 PM Dec 20, 2020
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
