Advertisement
বিবেকানন্দ থেকে ভারতমাতা, কলকাতার আকাশে ড্রোনের খেলায় শুভেন্দু-মোদিও!
কলকাতার আকাশে ড্রোনের খেলা।
শনিবার মিলেনিয়াম পার্কে মেগা ড্রোন শো'য়ের সাক্ষী থাকল শহর কলকাতা। অভূতপূর্ব কৌশলে তিলোত্তমার আকাশে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি এবং পশ্চিমবঙ্গের নকশা। ছবি-সুমন দাস।
রবিবার, যোগ দিবস। তার আগে কলকাতার আকাশে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবয়ব। ৩০০০ ড্রোনে অসাধ্য সাধন। ছবি-সুমন দাস।
যোগ সাধনার মাধ্যমে কুন্ডলিনী জাগ্রত করার কথা প্রাচীন ভারতবর্ষে একাধিক গ্রন্থে বলা হয়েছে। যোগ সাধনার উদ্দেশ্যই হচ্ছে মানব দেহে সুপ্ত থাকা কুন্ডলি জাগ্রত করা। সেই ছবিই ফুটে উঠল কলকাতার আকাশে। ছবি-সুমন দাস।
পরাধীন ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এক বিপ্লবী সন্ন্যাসী। শিকাগো ধর্ম মহাসভায় তাঁর বক্তব্য বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল বেদান্তের সারকথা। ড্রোনের মাধ্যমে সেই স্বামীজিকে শ্রদ্ধাজ্ঞাপন। ছবি-সুমন দাস।
Published By: Kousik SinhaPosted: 09:54 PM Jun 20, 2026Updated: 11:13 PM Jun 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
