Advertisement
প্রেম-দুষ্টুমিতে আইবুড়ো ভাত, আদর মিশিয়ে হাতের মেহেন্দিতে কী লিখলেন কাঞ্চন-শ্রীময়ী?
গত ১৪ ফেব্রুয়ারি হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর রেজিস্ট্রি। এবার সামাজিক বিয়ে ও রিসেপশনের পালা।
গত ১৪ ফেব্রুয়ারি হয়েছে রেজিস্ট্রি। এবার সামাজিক বিয়ে ও রিসেপশনের পালা। তার আগে হয়ে গেল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের আইবুড়ো ভাত, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। ছবি: Birdlens Creation।
লাল শাড়ি পরে আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী চট্টোরাজ। গলায় পরেছিলেন আকন্দ ফুলের মালা। অভিনেত্রীর মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানও ছিল নজরকাড়া। ছবি: Birdlens Creation।
লাল-কমলা লেহেঙ্গায় সেজে মেহেন্দি পরে শ্রীময়ী। হাতে লেখেন মনের কথা। কী সেই কথা? 'যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম'। ছবি: ইনস্টাগ্রাম।
কাঞ্চনের হাতেও লেগেছে মেহেন্দি। তাতে কোনও কারুকাজ নেই। লেখা শুধু শ্রীময়ী চট্টরাজের আদুরে ডাক 'শ্রী'। ছবি: ইনস্টাগ্রাম।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা রফা দফা হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক। সামাজিক অনুষ্ঠান পরিবার, বন্ধু ও আত্মীয়দের মাঝেই সারবেন দুজন। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 02:25 PM Mar 01, 2024Updated: 05:45 PM Mar 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
