Advertisement
মোদির হাতে রাখি পরাল দপ্তরের কর্মীদের মেয়েরা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব।
সম্পূর্ণ নিজের ভাষায় কথা বলেন সেন্টিনেলিজরা। এমনকি, আন্দামানের অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষও তাদের কথা বুঝতে পারেন না। সেই কারণেই বাকি পৃথিবীর মানুষ সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না।
আন্দাজ করা যায়, প্রায় ৫০০ জন মানুষ বসবাস করেন সেন্টিনেল দ্বীপে। বিমানের সাহায্যে দ্বীপের ভিতরের কিছু ছবি তোলা সম্ভব হলেও, এই কাজ মোটেও পছন্দ হয়নি সেন্টিনেলিজদের।
বাইরের জগতের মানুষ এসে তাদের সঙ্গে মেলামেশা করুক, তা মোটেও পছন্দ করে না সেন্টিনেলিজরা। ২০১৮ সালে মার্কিন মিশনারি জন অ্যালেন চাও ওই দ্বীপে গিয়েছিলেন, কিন্তু তাঁর আচরণ পছন্দ না হওয়ায় তাঁকে হত্যা করে সেন্টিনেলিজরা।
কাগজে কলমে ভারতেরই অংশ সেন্টিনেল দ্বীপ। কিন্তু তাদের মাটিতে চলে না ভারতীয় আইন। জনগণনার সময়ে কিছু আধিকারিক সেখানে যান, কিন্তু দ্বীপে ঢোকার অনুমতি নেই তাঁদেরও। সরকারি সাহায্য নিতেও বরাবর অস্বীকার করেছে তারা। তবে অন্য কোনও জায়গা থেকে মানুষ এলে দ্বীপের বাইরে তাদের সঙ্গে বেশ ভাল ব্যবহার করে সেন্টিনেলিজরা। নারকেল উপহার পেতে বেশ ভালবাসে তারা।
Published By: Biswadip DeyPosted: 04:01 PM Aug 11, 2022Updated: 04:56 PM Aug 11, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
