Advertisement
মাত্র ৯ বছরে মোদির মুকুটে ১৩ দেশের রাষ্ট্রীয় সম্মান, ছবিতে দেখুন গর্বের মুহূর্ত
রবিবারেই মিশরের সর্বোচ্চ সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিক বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। মাত্র ৯ বছরের মধ্যেই ১৩টি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছেন তিনি। ২০১৮ সালে প্যালেস্তাইনের সর্বোচ্চ জাতীয় সম্মান পান মোদি।
২০১৯ সালে কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁস পুরস্কার পান মোদি। দেশের সর্বোচ্চ সম্মানে মোদিকে ভূষিত করেন বাহরাইনের রাজা।
২০১৬ সালে মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান দেয় আফগানিস্তান। প্রতিবেশী দেশের স্টেট অর্ডার অফ গাজি আমির আমানুল্লা খান সম্মান পান প্রধানমন্ত্রী।
২০১৯ সালে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে সেদেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মোদিকে। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল সম্মান পান প্রধানমন্ত্রী।
চলতি বছরেই কম্প্যানিয়ন অফ অর্ডার অফ ফিজি সম্মান পান মোদি। প্রধানমন্ত্রীর ফিজি সফরে তাঁকে এই সম্মান দেন ফিজির প্রধানমন্ত্রী।
আমেরিকার লিজিয়ন অফ মেরিট সম্মান পেলেও এই পুরস্কার নিতে যেতে মার্কিন মুলুকে যেতে পারেননি মোদি। ২০২১ সালে ভুটানের ড্রুক গ্যালপো সম্মান পান মোদি।
Published By: Anwesha AdhikaryPosted: 08:22 PM Jun 25, 2023Updated: 08:22 PM Jun 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
